নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদের প্রশংসায় পঞ্চমুখ কাদম্বি শ্রীকান্ত| চোট সারিয়ে দূরন্ত ছন্দে আছেন গোপীচাঁদের এই শিষ্য| পরপর দুটো সপ্তাহে জিতে নিয়েছেন দুটো সুপার সিরিজ| প্রথমে ইন্দোনেশিয়া ওপেন| তারপর অস্ট্রেলিয়ান ওপেন| তবে নিজের এই সাফল্যের পুরো কৃতিত্ব কোচ গোপীচাঁদকেই দিচ্ছেন শ্রীকান্ত |
শ্রীকান্ত বলেন, খেলা ছাড়ার পর গোপী স্যার যদি কোচ না হতেন তাহলে ভারতীয় ব্যাডমিন্টন আজ এই জায়গায় আসত না| আমরা যেটুকু যা সাফল্য পেয়েছি তা স্যার গোপীচাঁদের জন্যই| আমাদের কোচ বরাবরই বিশ্বাস করতেন ভারত থেকে ভাল ভাল প্লেয়ার উঠে আসতে পারে| আগামীদিনেও দেশের ব্যাডমিন্টনের ক্ষেত্রে গোপী স্যারের ভুমিকা হবে গুরুত্বপূর্ণ| গোপী স্যারকে ধন্যবাদ| উনি না থাকলে আজ এই সাফল্য পেতাম না| শ্রীকান্ত আরও বলেন, গত দুটো মাস আমার দুর্দান্ত কেটেছে| চোট সারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছি| সবকিছুই সম্ভব হয়েছে ওই গোপী স্যারের জন্যই|
শ্রীকান্তের লক্ষ্য এখন আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে| এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান শ্রীকান্ত| তাঁর কথায়, র্যাঙ্কিংয়ে আবার প্রথম দশে চলে এসেছি| কিন্তু র্যাঙ্কিং ধরে রাখাটাই তো আসল কাজ| তাই নজর এখন বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে| লন্ডনে ভাল কিছু করতেই হবে |

নিজের সাফল্যের পুরো কৃতিত্ব কোচ গোপীচাঁদকে দিচ্ছেন শ্রীকান্ত
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















