নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ বন্যার প্রকোপে গোটা কল্যানপুর ব্লক এলাকার বিস্তৃর্ণ অংশের চাষীরা৷ খোয়াই নদীর পাশ্ববর্তী গ্রাম কমলনগর, মনমনসিং পাড়া, মরগাং পাড়া, ঘিলাতলী, দক্ষিন ঘিলাতলী, পশ্চিম ঘিলাতলী, সরঞ্জয় চৌধুরী পাড়া, গোপাল নগর, কুচপাড়া, দীঘিরপাড়, বাংলাবাহাদূর গৌরাঙ্গটিলা, শান্তিনগরের চাষীদের কপালে হাত৷ লক্ষ লক্ষ টাকার মরশুমের ফলস নষ্ট হয়েছে৷ কৃষি স্বয়ম্ভরতার গল্প শুনালেও রাজ্যে কৃষকরা সার্বিক সহায়তা থেকে বঞ্চিত৷ ঝিঙ্গে, কারকল, কাঁচালঙ্কা, পটলচাষীদের মাথায় হাত পড়লেও স্থানীয় বিপ্লবীরা নীরব দর্শকের ভূমিকায়৷ বহুবার বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীরা আবেদন করেছিল কৃষি দপ্তর সাহায্য করার জন্য৷ লক্ষ লক্ষ টাকা ধার নিয়ে চাষাবাদ করে এখন হতাশায় দিন কাটাচ্ছেন৷ মহকুমা কৃষি দপ্তরের আধিকারিক জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে৷ প্রাথমিক ক্ষতির পরিমান ৯৮৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবী করেন তিনি৷ বন্যা দূর্গত চাষীদের আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া নিয়ে কাগজে কলমে হিসাবে ব্যস্ত৷ আদৌ সরকারী সাহায্য পাবে কিনা উত্তরটার খোঁজেন ক্ষতিগ্রস্ত চাষীরা৷

বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি, চাষীদের মাথায় হাত, দপ্তর কুম্ভনিদ্রায়
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















