News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডনের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী
Image

লন্ডনের সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): লন্ডনে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনে পরপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করে রবিবার টুইট করেন তিনি ।বলেন, লন্ডন হামলা চমকে ওঠার মত, অত্যন্ত শোকাবহ ঘটনা। এই হামলার তীব্র নিন্দা করছে ভারত। হতাহতের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রয়েছে ।

শনিবার পরব পর তিনটি হামলায় কেঁপে ওঠে এই ব্রিটিশ নগরী। প্রথমে লন্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পরে, লন্ডনের বোরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো হয়। তৃতীয় যে হামলাটি হয়েছে ভক্স হলের কাছে ।বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে এই হামলায় মৃত কমপক্ষে নয় জন। তিন জঙ্গিও রয়েছে মৃতদের মধ্যে। এক পুলিশকর্মী সহ গুরুতর জখম প্রায় ৩০ জন। মধ্য লন্ডনের ছ’টি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে টুইটারে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স পরিষেবা দফতর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পরিপ্রেক্ষিতে লন্ডন ব্রিজের উভয়দিকেরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস।-হিন্দুস্থান সমাচার । কাকলি

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top