নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ অধ্যাপকরা শনিবার রাজ্যপালের সাথে দেখা করেছেন৷ বিশ্ববিদ্যালয়ে দূর্নীতি, নিয়োগ এবং পদোন্নতিতে স্বজনপোষণের অভিযোগ এনে এদিন তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন৷ এদিন ৯ জনের এক প্রতিনিধি দল রাজ্যপাল তথাগত রায়ের সাথে দেখা করে সমস্ত কিছু সবিস্তারে জানিয়েছেন৷ উপাচার্য অধ্যাপক অঞ্জন কুমার ঘোষের বিরুদ্ধে নালিশও করেছেন তাঁরা৷ প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে দূর্নীতি এবং স্বজনপোষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক৷ রাজ্যপাল সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে তাঁদের আশ্বাস দিয়েছেন৷
বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ অধ্যাপকরা সাক্ষাৎ করলেন রাজ্যপালের সাথে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















