News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ির অভাবে বনরক্ষীরা বিপাকে, চোরাকারবারিদের পোয়াবারো
Image

গাড়ির অভাবে বনরক্ষীরা বিপাকে, চোরাকারবারিদের পোয়াবারো

আগরতলা, ১৬ মে (হিঃস)৷৷ মেলাঘর ফরেস্ট রেঞ্জ এলাকায় টহলদারির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে৷ ফলে দাপিয়ে বেড়াচ্ছে চোরাই কাঠ ব্যবসায়ীরা৷ কোনোপ্রকার কর না দিয়েই বালি ও মাটির গাড়িগুলি প্রতিনিয়ত টিপ দিয়ে যাচ্ছে৷ তাদের এই কাজে বাধা দেবার মতো বন দফতরের কোনও টহলদারি দল নেই৷ জানা গেছে, বন দফতরের টহলদারি দলের জন্য একটি জিপ গািড় বরাদ্দ রয়েছে৷ কিন্ত গত সাত মাস পূর্বে এই জিপ গারিটি প্রত্যাহার করে বক্সনগর ফরেস্ট বিট এলাকার নিয়ে যাওয়া হয়৷ কিন্তু পরিবর্তে অন্য কোনও গাড়ি দেওয়া হয়নি৷ এই গাড়িটি এখান থেকে প্রত্যাহার করে নেবার পর মুহুতে অকেজো হয়ে পরে৷ যান্ত্রিক গোলযোগ দেখা দিলে তা বর্তমানে সোনামুড়ার সাব ডিভিশন ফরেস্ট অফিস সংগলন স্থানেই পড়ে রয়েছে৷ তার মেরামত করা যাচ্ছে না৷ এর ফলে মেলাঘর ফরেস্ট বিট এলাকার টহলদারি জন্য চারজন কর্মী থাকা স্বতেও গাড়ির অবাবে তারা কার্যত কর্মহীন৷ বসে বসে বেতন গুনছেন৷ গাড়ি ছাড়া টহলদারি তারা চালাবে কীভাবে৷ দীর্ঘ দ্বসাত মাস এই চারজন কর্মী বসে বসে বেতন গুনলেও নির্বিকার বন দফতর৷ যার সুযোগ নিয়ে চোরাই কাঠ ব্যবসায়ীরা তাদের ব্যবসা করে যাচ্ছে নির্বিবাদে৷ গোমতী নদীপথে মেলাঘরের, উপর দিয়ে প্রতিদিন অসংখ্য গাছের লগ সহ অন্যান্য জিনিস অবৈধভাবে চলে আসছে সীমান্ত এলাকায়৷ এছাড়া মেলাঘর স্থিত অংশীদারি বনায়ন প্রকল্পের জীবন দ্বীপের গাছ অবাধে গেটে নিয়ে যাচেছ অবৈধ কাঠ ব্যবসায়ীরা৷ ফলে বিপন্ন হয়ে পড়েছে এই অংশীদারি বনায়ন প্রকল্প৷ অথচ সোনামুড়া মহকুমায় এই অংশীদারি বনায়ন প্রকল্প এক সময় ছিল গর্ব করার মতো৷ বিভিন্ন স্থানে ধরা পড়া বন্যপ্রাণীর পুনর্বাসনের স্থান ছিল এই অংশীদারি বনায়নের স্থান৷ কিন্তু বর্তমানে বন দফতরের টহলদারি দলের গাড়ির অভাবে কোনও ভূমিকা গ্রঙণ করতে না পারায় দাপিয়ে বেড়াচ্ছে চোরাই কাঠ ব্যবসায়ীরা৷ ধবংসের পথে নিয়ে যাচ্ছে এই অংশীদারি বনায়ন প্রকল্পকে এবং বালি ও মাটি বোঝাই গাড়িগুলি প্রতিদিন বন দফতরকে কোনও কর না দিয়ে নিরাপদেই ব্যবসা করে যাচ্ছে৷ এতে প্রতিদিন দফতরের প্রচুর রাজস্ব ক্ষতি হচ্ছে৷ গাড়ি প্রতি দুশো পঞ্চাশ টাকা কর দেবার নির্দেশিকা থাকলেও বালি ও মাটি বোঝাই গাড়িগুলি তা দিচ্ছে না৷ বন দফতরের টহলদারি দলও কার্যত অসহায় গাড়ির অভাবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top