News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত অভিনেতা বিনোদ খান্না, শোকের ছায়া বলিউডে
Image

প্রয়াত অভিনেতা বিনোদ খান্না, শোকের ছায়া বলিউডে

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): প্রয়াত হলেন হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা তথা রাজনীতিবিদ বিনোদ খান্না| বেশ কিছুদিন ধরে মারণরোগ ক্যান্সারে ভোগার পর বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে জনপ্রিয় এই অভিনেতার বয়স হয়েছিল ৭০ বছর| হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বিনোদ খান্না| বৃহস্পতিবার সকাল ৮টায় জীবনাবসান হয় তাঁর| বিনোদ খান্নার মৃতু্যতে গভীরভাবে শোকাহত তিন পুত্র রাহুল, অক্ষয় এবং সাক্ষী, কন্যা শ্রদ্ধা এবং স্ত্রী কবিতা| তাঁর প্রথম স্ত্রী ছিলেন গীতাঞ্জলী, কিন্তু ১৯৮৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়| বিনোদ খান্নার মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে|
গত ৩১ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এণ্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়েছিলেন বিনোদ খান্না| সূত্রে জানা যায়, ইউরিনারি ব্লাডার ক্যান্সারে ভুগছিলেন বিনোদ| যদিও বিনোদের ছেলে রাহুল খান্না জানিয়েছিলেন, গত ৩১ মার্চ থেকে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁর বাবা বিনোদ|
১৯৪৬ সালের ৬ অক্টোবর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্ম হয় বিনোদ খান্নার| ১৯৬৮ থেকে ২০১৩ পর‌্যন্ত প্রায় ১৪১টি ছবিতে অভিনয় করেন তিনি| অমর আকবর অ্যান্টনি, পূরব অউর পশ্চিম, আন মিলো সজনা, মুকাদ্দর কা সিকান্দর, খুন পসিনা, হেরা ফেরি, জমির, দবাং -র মতো বহু সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে| পঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপি-র সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন বিনোদ খান্না| ১৯৮০ সালে অভিনয় জগত থেকে বিরতি নিয়ে তিনি যোগ দেন ওশো রজনীশের আশ্রমে| পাঁচ বছর পর ফের ফিরে আসেন ছবির জগতে| সাম্প্রতিককালে তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে দাবাং, প্লেয়ার্স, দাবাং ২, দিলওয়ালে|হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top