News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিমাসে গড়ে ১৮ জন নারী ধর্ষিতা হচ্ছেন রাজ্যে
Image

প্রতিমাসে গড়ে ১৮ জন নারী ধর্ষিতা হচ্ছেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত তার একটি ভয়ানক চিত্র স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্যে ফুটে উঠেছে৷ জুলাই ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত ৪৬৬টি নারী সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে৷ তার মধ্যে ১২৮টি ধর্ষণ, ২টি গণধর্ষণ এবং ১৩৯টি পণ সংক্রান্ত অত্যাচারের ঘটনা ঘটেছে৷ তাছাড়াও পণ সংক্রান্ত বধূ হত্যার ঘটনা ঘটেছে ২৯টি৷ বিধানসভায় তারকা চিহ্ণবিহীন এক প্রশ্ণের উত্তরে স্বরাষ্ট্র দপ্তর এই তথ্য দিয়েছে৷

স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গড়ে প্রতিমাসে ১৮টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ পণ সংক্রান্ত অত্যাচার গড়ে ২০টি করে ঘটনা ঘটেছে৷ শ্লীলতাহানির ঘটনা গড়ে ১৪টি করে ঘটেছে এবং গড়ে চারজন মহিলা প্রতিমাসে পণের বলি হচ্ছেন৷ এই তথ্য নিশ্চিতভাবে নারীরা এরাজ্যে সুরক্ষিত নন, তাই প্রমাণ করছে৷

বিধানসভায় দেওয়া তথ্যে দেখা গেছে ঐ সময়ে ১৩০টি ধর্ষণের ঘটনা ৬৮ জন নাবালিকা এবং ৪৭ জন অবিবাহিতা৷ তথ্য অনুসারে শ্লীলতাহানির ১০০টি এবং অপহরণের ৬৮টি ঘটনা ঘটেছে৷ এদিকে, উদ্বেগের বিষয় হল নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় অভিযুক্তদের মধ্যে ৪৯৩ জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তারা পলাতক বলে তথ্যে উল্লেখ করা হয়েছে৷
রাজ্যে নারীরা সুরক্ষিত এবং তাদের নিরাপত্তায় কোন ঘাটতি নেই বলে রাজ্য সরকার এবং শাসক দল ও তাদের সংগঠনগুলি প্রতিনিয়তই দাবি করে আসছে৷ বিরোধীরা নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ এনে প্রতিনিয়তই সুর চড়াচ্ছেন৷ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনে নারীদের নিরাপত্তাহীনতার ইস্যুটিও ছিল৷ বিধানসভায় প্রাপ্ত তথ্যে বিরোধীদের সে অভিযোগ প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে৷

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত জুলাইতে ২১টি, আগস্টে ২২টি, সেপ্ঢেম্বরে ১৯টি, অক্টোবরে ১৬টি, নভেম্বরে ১৫টি, ডিসেম্বরে ১৮টি এবং এবছর জানুয়ারিতে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এদিকে, গত জুলাইতে ২০টি, আগস্টে ২৮টি, সেপ্ঢেম্বরে ১৯টি, অক্টোবরে ২১টি, নভেম্বরে ২২টি, ডিসেম্বরে ১৫টি এবং এবছর জানুয়ারিতে ১৪টি পণ সংক্রান্ত অত্যাচারের ঘটনা ঘটেছে৷ পণ সংক্রান্ত বধূ হত্যার ঘটনা গত জুলাইতে ৫টি, আগস্টে ৪টি, সেপ্ঢেম্বরে ৩টি, অক্টোবরে ২টি, নভেম্বরে ৩টি, ডিসেম্বরে ৬টি এবং এবছর জানুয়ারিতে ৬টি ঘটেছে৷

প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে, ২০১৪ সালে ধর্ষণের ২৪০টি, শ্লীলতাহানির ৪৯২টি, পণ সংক্রান্ত অত্যাচার ৪৯৩, অপহরণ ১২৬টি এবং পণ সংক্রান্ত বধূ হত্যা ৬৪টি ঘটনা ঘটেছে৷ ২০১৫ সালে ধর্ষণের ২১৩টি, শ্লীলতাহানির ৩৫২টি, পণ সংক্রান্ত অত্যাচার ৩৪৮, অপহরণ ১৫২টি এবং পণ সংক্রান্ত বধূ হত্যা ৬১টি ঘটনা ঘটেছে৷

স্বাভাবিকভাবেই নারীদের নিরাপত্তায় স্বরাষ্ট্রদপ্তরের আরো গভীরভাবে চিন্তা করার এবং নারী সংক্রান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ এরই পাশাপাশি নারী সংক্রান্ত অপরাধের পলাতক অভিযুক্তদের অবিলম্বে খোঁজে বের করার বিষয়ে পুলিশকে আরো দায়িত্বশীল হয়ে ওঠার প্রয়োজন রয়েছে৷ তা না হলে রাজ্যে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান সম্ভব হবে না বলে মনে করছে তথ্যভিজ্ঞমহল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top