News Flash

  • Home
  • Uncategorized
  • মাত্র ১১ রানের মধ্যেই বাকি সাত উইকেট হারিয়ে ১০৫ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া
Image

মাত্র ১১ রানের মধ্যেই বাকি সাত উইকেট হারিয়ে ১০৫ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

পুণে, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : পুণে টেস্টে দ্বিতীয় দিনেই অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার| মাত্র কয়েকঘণ্টার মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ| অজিদের ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস| আর এসঙ্গে অস্ট্রেলিয়া ১৫৫ রানে এগিয়ে থেকে শুক্রবারই দ্বিতীয় ইনিংসের যাত্রা শুরু করল|
এদিন দিনের শুরুতেই মিচেল স্টার্ককে ফিরিয়ে দেন অশ্বিন| ৬১ রানে আউট হন স্টার্ক| সেই সঙ্গে ২৬০ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস| ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা| কিন্তু মুরলি বিজয়কে আউট করে ভারতকে প্রথম ধাক্কাটি দেন জোস হ্যাজেলউড| এরপরেই দুর্দান্ত একটি বলে চেতেশ্বর পূজারাকে আউট করেন মিচেল স্টার্ক| ওই ওভারেই ফিরে যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি| মাত্র দুবল খেলে শূন্য রানে আউট হন তিনি| ওয়ানডে, টি-২০ এবং টেস্ট মিলিয়ে ১০৪টি আন্তর্জাতিক ম্যাচের পর শূন্য রানে ফিরলেন তিনি| ৪৪ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর অবস্থা সামলান ওপেনার কে এল রাহুল এবং অজিঙ্ক রাহানে| দুজনে মিলে ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তুলতে থাকেন| মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল তিন উইকেটে ৭০|
মধ্যাহ্নভোজের বিরতির পরেই ওকিফ ঝড়ে উড়ে যায় টিম ইন্ডিয়া| ভারতের ৯৪ রানের মাথায় আউট হন কে এল রাহুল| তিনিই ওকিফের প্রথম শিকার| ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার| এরপরেই একের পর এক উইকেট পড়তে থাকে ভারতের| কোনও ব্যাটসম্যানই ওকিফের স্পিনের জবাব দিতে পারেননি| ৩২.২ ওভারে ৯৫ রান থেকে ৪০.১ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস| মাত্র ১১ রানের মধ্যেই বাকি সাত উইকেট পড়ে যায়| ভারতের শেষ উইকেটগুলো তুলতে মাত্র ৩৮ মিনিট সময় নেয় অজি বোলাররা| এর মধ্যে ওকিফ একাই ছ’উইকেট তুলে নেন| একটি উইকেট পান লিঁয়| জবাবে ব্যাট করতে নেমে চা-বিরতিতে অস্ট্রেলিয়ার রান দু’উইকেটে ৪৬| এগিয়ে ২০১ রানে| ওয়ার্নার (১০) এবং শন মার্শ (০) দুজনকেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন অশ্বিন| ক্রিজে স্টিভ স্মিথ (২৭) ও পিটার হ্যান্ডসকম্ব(৮)|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top