News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশের নয়ডা ও হরদোইয়ে ভয়াবহ দুর্ঘটনা, রামবানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি, মৃত ১১
Image

উত্তর প্রদেশের নয়ডা ও হরদোইয়ে ভয়াবহ দুর্ঘটনা, রামবানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি, মৃত ১১

নয়ডা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃতু্য হল ৩ জনের| বৃহস্পতিবার প্রথম দুর্ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর-১৪৪-এ| পুলিশ জানিয়েছে, ইকো গাড়িতে করে কোথাও ছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র পরশ আহলুওয়ালিয়া ও তঁার বন্ধুরা| সেক্টর-১৪৪-এ সুইফ্‌ট গাড়ির সঙ্গে ইকো গাড়ির সংঘর্ষ হয়| দুর্ঘটনায় মৃতু্য হয় পরশ-এর| তঁার বন্ধুরা হাসপাতালে চিকিত্সাধীন|
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে সেক্টর-১২৬-এ| পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বেপরোয়া গাড়ি ধাক্কা মারলে মৃতু্য হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের| দুর্ঘটনায় আহত হয়েছে ওই ছাত্রের এক বন্ধু| তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে সেক্টর-৫৮-এ| পথ দুর্ঘটনায় মৃতু্য হয়েছে ত্রিভূবণ সিং (৫৮) নামে এক পৌঢ়ের|
উত্তর প্রদেশের হরদোইয়ে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতু্য হল কমপক্ষে ৬ জনের| এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন| তঁাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে| বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনার জেরে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়| পরে পুলিশি হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top