News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের পর গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার দেবর ও শাশুড়ি, স্বামী পলাতক
Image

ধর্ষণের পর গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার দেবর ও শাশুড়ি, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ বৌদিকে ধর্ষণ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক রটনা করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে শহরতলীর পূর্ব চাম্পামুড়া এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত দেবর বিপ্লব দেবকে৷
সংবাদে প্রকাশ, মেলাঘর থানার অধীনর মোহনভোগের বাসিন্দা গৌরব ধরের মেয়ে মৌসুমী ধরের বিয়ে হয়েছিল ছয় মাস আগে পূর্ব চাম্পামুড়ার বাসিন্দা উত্তম দের ছেলে বিজন দের সাথে৷ একান্নভুক্ত পরিবারে রয়েছে মৃতার দেবরও৷ বিয়ের পর থেকেই দেবর বিপ্লব দে’র কুনজর পড়ে বৌদির উপর৷ প্রায় সময়ই বৌদির সাথে আপত্তিজনক কাজকর্ম করার চেষ্টা করত বিপ্লব৷ বিষয়টি মৌসুমী তাঁর স্বামী ও শাশুড়িকে বলেছিলেন৷ কিন্তু, এই বিষয়ে মৌসুমীকে বারবার সংযত থাকার জন্য উল্টো পরামর্শ দিয়েছিলেন শ্বশুর বাড়ির লোকজন৷ এদিকে, সোমবার কোন এক সময় ঐ মৌসুমীকে ধর্ষণ করে খুন করেছে দেবর বিপ্লব দেব৷ তারপর পরিবারের লোকজন মিলে গৃহবধূকে মঙ্গলবার দুপুরে ফাঁসিতে ঝুলিয়ে দেয় ঘরের মধ্যে৷ তারপর খবর দেওয়া হয় বোধজংনগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জি বি হাসপাতালে নিয়ে যায়৷ বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ মৃতার বাপের বাড়ির লোকজন এই ঘটনার বিস্তারিত জানিয়ে মেলাঘর থানায়ও একটি মামলা দায়ের করেছেন৷ বোধজং নগর থানার পুলিশ এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে দেবর বিপ্লব দে এবং শাশুড়ি উমা দে-কে৷ অন্যদিকে, স্বামী বিজন দে পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গিয়েছে৷ পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, মৃতদেহে পচন ধরে গিয়েছে৷ তাছাড়া ঘরের যেখানে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মৌসুমীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাতে দেখা গিয়েছে ঝুলন্ত মৃতদেহের পা খাটের সাথে লাগনো৷ তাতে নিশ্চিত যে এটি আত্মহত্যা নয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top