News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-সাব্রুম রেললাইন নির্মাণের কাজ সন্তোষজনক, জানালেন পরিবহণ মন্ত্রী
Image

আগরতলা-সাব্রুম রেললাইন নির্মাণের কাজ সন্তোষজনক, জানালেন পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ উদয়পুর – গর্জি রেল লাইনের ৯২ কিলোমিটার এলাকায় রেল  লাইন বসানোর কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজের অগ্রগতিও সন্তোষ জনক৷ এন এফ রেলওয়ে সূত্রে জানানো হয়েছে এই রুটে চলতি বছরের মার্চ মাসে সি আর এস কর্তৃক পর্যবেক্ষণ হবার পর রেল চলাচলের অনুমোদন পাওয়া গেলে এই লাইনে রেল চলাচল শুরু হবে, আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রীতা কর মজুমদার এবং বিধায়ক সমীরণ মালাকারের আনা একটি দৃষ্টি আকর্ষণী নোটিসের জবাবে পরিবহণ মন্ত্রী মানিক দে এই তথ্য জানিয়েছেন৷ তিনি জানান, এন এফ রেলওয়ের আগরতলা অফিস সূত্রে জানানো হয়েছে যে, আগরতলা সাব্রুম (১১৪কিমি) পর্যন্ত প্রকল্পটিকে চারটি পর্যায়ে বিভক্ত করে রেললাইন স্থাপনের কাজ চলছে৷ প্রথম পর্যায়ে আগরতলা – উদয়পুর লাইনে (৪৪কিমি) ট্রেন চলাচল ইতোমধ্যেই শুরু হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে উদয়পুর গর্জি এলাকাকে রাখা হয়েছে৷ তৃতীয় পর্যায়ে গর্জি থেকে বিলোনীয়া পর্যন্ত ২৩৩ কিলোমিটার পর্যন্ত রেললাইনের কাজ ২০১৭-১৮ সালে শুরু করা যাবে বলে এন এফ রেলের পক্ষ থেকে আশা ব্যক্ত করা হয়েছে৷ পরিবহণ মন্ত্রী শ্রী দে জানান, বিলোনীয়া থেকে সাব্রুম পর্যন্ত ৩৭২৮ কিলোমিটার রেললাইনে ৫০ শতাংশের মত কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজের অগ্রগতিও সন্তোষ জনক৷ এই রুটে যাত্রী পরিষেবার কাজ ২০১৯-২০ সালে শুরু হবে বলে আশা করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top