News Flash

  • Home
  • Uncategorized
  • চানুর দলকে ৫০ হাজার টাকা অনুদান দিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল
Image

চানুর দলকে ৫০ হাজার টাকা অনুদান দিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) :‌ মণিপুরের লৌহ মানবী ইরম শর্মিলা চানুর দলকে ৫০ হাজার টাকা অনুদান দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চানুর রাজনৈতিক দল ‘‌পিপল’‌স রির্সাজেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (‌পিআরজেএ)‌’‌ -কে ৫০ হাজার টাকার অনুদান দেন।পিআরজেএ মণিপুরের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দল যারা রাজ্যের নির্বাচনে লড়ছে। ‌‌
এদিন টুইটারে পিআরজেএ-কে আর্থিক অনুদান দেওয়ার কথা জানিয়ে জনসাধারণের কাছে চানুর দলকে সাহায্য করার আবেদন জানান আপ সুপ্রিমো। টুইটারে কেজরিওয়াল বলেন, ‘‌আমি পিআরজেএকে ৫০ হাজার টাকার ছোট্ট অনুদান দিলাম। এই দলকে সর্মথন করার জন্য আমি সকলকে আবেদন করছি।’‌
প্রসঙ্গত, ১৬ বছর অনশনের পর চানু নিজের রাজনৈতিক দল পিআরজেএ গঠন করেন। এই দলের হয়েই মণিপুরে নির্বাচনে তিনি লড়ছেন। পিআরজেএ দলের লোকশক্তি ও তহবিলে টাকা কম থাকায় এই দল ইতিমধ্যেই সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে তহবিলে টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছে সমাজের সর্বস্তরে। নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে সাইকেল।
পিআরজেএ সূত্রে জানা গিয়েছে, ‘‌টেন ফর আ চেঞ্জ’‌ এই শ্লোগান–এর মাধ্যমেই পিআরজেএ অনলাইনে তাঁদের সমর্থন করার জন্য অনুরোধ করেছে। ইতিমধ্যেই এই দল ৪.‌৫ লক্ষ টাকার তহবিল সোশ্যাল নেটওর্য়াকিং–এর মাধ্যমে সংগ্রহ করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top