News Flash

  • Home
  • Uncategorized
  • দেরী করতে চান না পালানিস্বামী, শনিবার আস্থা ভোট তামিলনাড়ুতে
Image

দেরী করতে চান না পালানিস্বামী, শনিবার আস্থা ভোট তামিলনাড়ুতে

চেন্নাই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার তামিলনাড়ুতে আস্থা ভোট । দেরী করতে চান না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া পালানিস্বামী । কারণ অনেক কৌশলে নিজেদের আয়ত্ব থাকা বিধায়কদের মন বিগরে যাওয়ার আগেই আস্থা ভোট সেরে নিতে যান পালানিস্বামী । তাই হাতে সময় থাকলেও আগামীকালই আস্থাভোট হবে তামিলনাডুতে। তামিলনাড়ুর প্রশাসন সূত্রে এই খবর পাওয়া গেছে।
জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন সে নিয়ে জোর লড়াই চলছিল শশীকলা ও পন্নিরসেলভামের মধ্যে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে জেলে যেতে হয়েছে শশীকলাকে। তারপর শশীকলার জায়গায় পন্নিরসেলভামের সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নামেন পালানিস্বামী। পালানিস্বামী রাজ্যপালের কাছে বিধায়ক সমর্থনের যে তালিকা জমা দেন তাতে ১২৪ জন বিধায়কের নাম ছিল। তাই তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। তবে তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে আস্থভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশ দেওয়া হয়। হাতে প্রায় ১৩ দিন বাকি থাকতেই আগামীকাল আস্থাভোট হচ্ছে তামিলনাড়ুতে।
হাতে সময় থাকতে কেন এত তাড়াতাড়ি আস্থাভোটে ? রাজনৈতিক মহলের ধারণা, পন্নিরসেলভাম বিভিন্ন ভাবে শশীকলা ও পালানিস্বামীর মুখ্যমন্ত্রী হওয়া আটকাতে চেয়েছিলেন। এমনকী, বর্তমানেও পালানিস্বামীকে সমর্থন করা বিধায়কদের নিজের দিকে টেনে এনে পাল্লা ভারী করার চেষ্টা করছেন। তাই যত সময় এগোবে তত সুবিধা হবে পন্নিরসেলভামের। তাই আগামীকালই আস্থাভোটে অংশ নেবেন পালানিস্বামী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top