News Flash

  • Home
  • Uncategorized
  • এক টাকায় শাড়ি কিনতে বারাণসীতে মহিলাদের ভিড়ে অবরুদ্ধ পথ, নামল পুলিশ
Image

এক টাকায় শাড়ি কিনতে বারাণসীতে মহিলাদের ভিড়ে অবরুদ্ধ পথ, নামল পুলিশ

বারাণসী, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : ‘এক টাকায় শাড়ি’ কিনতে বারাণসীর একটি দোকানে তীব্র হুড়োহুড়ি। বিজ্ঞাপন দেখেই বারাণসীর মেহেমুরকুঞ্জে একটি দোকানে ভিড় জমিয়েছিলেন মহিলারা। আর তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকার একটি রাস্তা। পরে পুলিশের চাপে ওই অফার তুলে দেয় দোকান কর্তৃপক্ষ।
দোকানে অবিক্রিত পুরানো মজুত শাড়ি বিক্রয়ের জন্য এই অফার দিয়েছিল দোকানটি। এই অফারের কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে। হাজার হাজার মহিলা দোকানটিতে চলে আসেন। এর ফলে মাহমুগঞ্জ-সিগ্রা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। দোকানের মালিক শেষপর্যন্ত অফারটি প্রত্যাহার করে নেন। পরে পুলিশ আগ্রহী ক্রেতাদের বুঝিয়ে ভিড় ফাঁকা করে।
আসলে দোকানের পুরনো স্টক ক্লিয়ার করার জন্য মাত্র এক টাকায় শাড়ি বিক্রি করার অফার দিয়েছিল বারাণসীর ওই দোকান। তবে তার জন্য একটা শর্তও আরোপ করা হয়েছিল। সেটি হল এর আগে অন্তত একবার হলেও সংশ্লিষ্ট দোকান থেকে ৫০০ টাকার জিনিস কিনতে হবে। তবেই পাওয়া যাবে এক টাকার শাড়ি। কিন্তু সেই শর্তাবলী না জেনে শাড়ি কিনতে গিয়েছিলেন অনেকেই। পরে শর্তের বিষয়টি জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার জেরে তৈরি হয় বিশৃঙ্খলা। অবশেষে পুলিশের চাপে অফারটি তুলতে বাধ্য হয় দোকান কর্তৃপক্ষ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top