News Flash

  • Home
  • Uncategorized
  • এসসি, এসটিদের জন্য বাজেটে বরাদ্দ কমানোর অভিযোগ খন্ডন বিজেপির
Image

এসসি, এসটিদের জন্য বাজেটে বরাদ্দ কমানোর অভিযোগ খন্ডন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ তপশিলী জাতি ও উপজাতিদের জন্য সাব প্ল্যানে বরাদ্দ তুলে দেওয়া হয়নি৷ বরং ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় এবছর বেড়েছে বরাদ্দ৷ বুধবার ত্রিপুরা গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির নেতৃবৃন্দ অভিযোগ তুলে বলেছিলেন, তপশিলী জাতি ও উপজাতি অংশের মানুষের জন্য বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে৷ এই অভিযোগের খন্ডন করে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের দাবি শাসক দল রাজ্যের তপশিলী জাতি ও উপজাতি অংশের মানুষদের বিভ্রান্ত করছে৷
বৃহস্পতিবার শান্তিরবাজারে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতির দাবি, রাজ্যের তপশিলী জাতি-উপজাতিদের বিভ্রান্ত করে কেন্দ্র বিরোধী জিগির দেওয়ার অপচেষ্টায় নেমেছে সিপিএম৷ কারণ, নীতি আয়োগের মাধ্যমে রাজ্যের এই পিছিয়ে পড়া অংশের মানুষদের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় অর্থ এখন আর বাঁকা পথে পার্টি ফান্ডে ঢুকানো সম্ভব হবে না৷ তাঁর দাবি সিপিএম ষড়যন্ত্র করছে৷ শুধুমাত্র নিজেদের পার্টি তহবিল স্ফীত করার এতদিনের সুযোগ বন্ধ করে দেওয়ার দলীয় নেতারা বেসামাল হয়ে পড়েছে৷ তিনি অভিযোগ তুলে বলেন, গ্রাম পাহাড়ে তপশিলী জাতি-উপজাতি অংশের মানুষদের বিভ্রান্ত করছে সিপিএম৷ তাদের বোঝানো হচ্ছে কেন্দ্রীয় সরকার তপশিলী জাতি উপজাতি অংশের মানুষের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ হ্রাস করে দিয়েছে৷ বিপ্লববাবুর দাবি, কেন্দ্রীয় সরকার দুটি ক্ষেত্রেই বরাদ্দ অর্থের পরিমাণ ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে৷ তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরে তপশিলী জাতি অংশের জন্য বরাদ্দ ছিল ৩৮৮৩৩ কোটি টাকা৷ কিন্তু এবার তা বাড়িয়ে ৫২৩৯৩ কোটি টাকা করা হয়েছে৷ অন্যদিকে, তপশিলী উপজাতিদের জন্য গত অর্থবছরে ২৪০০৫ কোটি টাকা থেকে বাড়িয়ে এবছর ৩১৯২০ কোটি টাকা করা হয়েছে৷
এদিন তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেন, প্রকল্পের অর্থ বাঁকা পথে সরিয়ে নেওয়া ছাড়া বিভিন্ন সময় কেন্দ্রের দেওয়া অর্থ খরচ করতে না পারার বহু দৃষ্টান্ত এই রাজ্যে রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী এখন যাদের জন্য বরাদ্দ করা হয় তারাই যাতে এর সুযোগ নিতে পারেন এর জন্য ব্যবস্থা করা হয়েছে৷ তিনি দাবি করে বলেন, নীতি আয়োগের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে হেরাফেরি করার সমস্ত সম্ভাবনা বন্ধ করে দেওয়া হয়েছে৷ রাজ্যের মানুষ এই প্রকৃত সত্য উপলব্ধি করতে পারবেন এবং শাসক দলের অপকৌশলের ফাঁদে পা দেবেন না বলে বিজেপি রাজ্য সভাপতি আশা প্রকাশ করেন৷
এদিকে, এদিন এই দলীয় সমাবেশে প্রায় ১১৬৩জন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাতে সিপিএম থেকে ১১৩ পরিবার, কংগ্রেস থেকে ৯০ পরিবার, আইপিএফটি থেকে ১০০ পরিবার এবং আইএনপিটি থেকে ৫ পরিবার যোগদান করেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top