News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে লোহার রড দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গা ঢাকা দিল স্বামী
Image

চড়িলামে লোহার রড দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গা ঢাকা দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ ফেব্রুয়ারি৷৷ গতকাল রাতে চড়িলামের রামছড়া ২নং ওয়ার্ডে স্বামী তার স্ত্রীকে খুন করেছে বলে সন্দেহ করছে পুলিশ  ও এলাকাবাসী৷ স্বামীর নাম কালীপদ সরকার(৪০)৷ পেশায় একজন ডেকোরেটর এবং পঞ্চায়েতের তরফ থেকে নিয়োজিত পাম্প  হাউস অপারেটর৷ গতকাল মধ্যরাতে কালীপদের নিজ বাড়িতে খুন হয়েছে তার স্ত্রী গীতা নাগ৷ বয়স আনুমানিক ৪৫৷ কালীপদ সরকার দুবছর আগে তাকে বিয়ে করেছে বলে জানা গেছে এলাকাবাসী সূত্রে৷ তবে তার দুই স্ত্রী, এর মধ্যে একজন রামছড়া বাজার সংলগ্ণ ক্যাম্পের নিকটে কালিপদের নিজে বাড়িতেই থাকে৷ পুলিশ সূত্রে খবর, তাকে রড দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়৷  খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ সঙ্গে সঙ্গে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় দরজা বন্ধ৷ দরজা খুলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে গীতা নাগের মৃতদেহ৷ এলাকাবাসী ও গীতা নাগের এক জা জানায় প্রতিদিনই তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকে৷ এলাকাবাসীর বক্তব্য  গীতা নাগের পূর্বে আরেকজন স্বামী আছে৷ যার সঙ্গে প্রথমে বিয়ে হয়৷ এবং তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে৷ গীতাকে ফুসলিয়ে প্রেমে আবদ্ধ করে বর্তমান স্বামী কালীপদ  দুবছর পূর্বে বিয়ে করা স্বামীর কাছ থেকে আলাদ করে বর্তমানে কালীপদ সংসার করছে গীতার সাথে৷ তার দুটি সংসার বর্তমান৷ নিজ পিতৃ ভিটিতেই থাকেন গীতা নাগকে নিয়ে৷ আর বাজার সংলগ্ণ এলাকায় তার বিয়ে করা স্ত্রী শুভা সরকারকে নিয়ে বসবাস করছে৷ কালীপদ সরকারের পিতৃভিটিতেই আরো দুইভাই থাকেন৷ তবে বর্তমানে পরিবারের সকলেই এখন পলাতক৷ গীতার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়৷ ঘটনার পর স্বামী কালীপদ সরকার পলাতক৷ সকাল ৯টায় অভিযুক্ত স্বামীকে এলাকাবাসীর অনেকেই দেখতে পায় এলাকায় ঘুরাফেরা করতে৷ ঘটনার খবর পেয়ে সেখানে যান ডিএসপি তাপস কান্তি পাল, ওসি সত্যেন বসু রায় চৌধুরী এবং  বিশাগড় মহিলা থানার আধিকরাকিরা৷ বিশালগড় থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top