News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাতঃভ্রমণকারী গৃহবধূকে পিষে মারল বেপরোয়া বাস
Image

প্রাতঃভ্রমণকারী গৃহবধূকে পিষে মারল বেপরোয়া বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ সাত সকালে পথ দূর্ঘটনায় প্রাণ গেল এক যুবতী গৃহবধূর৷ দূর্ঘটনাটি ঘটেছে উত্তর জেলার পানিসাগর বাজার এলাকায়৷ মৃতার নাম ভাবনা স্যান্ড৷ দূর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ ঘাতক বাসের চালক খোকন সেনকে আটক করে বেধরক মারধর করেছে৷ তাতে সেও গুরুতর জখম হয়েছে৷ এই ব্যাপারে পানিসাগর থানায় একটি দূর্ঘটনার মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঘাতক বাসটি আটক করেছে৷ দূর্ঘটনায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, গৃহবধূ ভাবনা স্যান্ড (২৫) তাঁর শ্বশুর সুরজ মল স্যান্ড এবং শাশুড়ি জয়শ্রী স্যান্ড এর সাথে প্রাতঃভ্রমণে বেড়িয়ে ছিলেন৷ সুরজবাবুরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷ পানিসাগরে পোশাকের দোকান রয়েছে৷ মারুয়ারী ব্যপারী হিসেবে তারা পরিচিত৷ ভাবনা স্যান্ডের বিয়ে হয়েছিল এক বছর হল৷ প্রতিদিনই তারা প্রাতঃভবনে বেড় হন৷ এদিন সকাল সোয়া পাঁচটা নাগাদ ‘চারুলতা’ নামে একটি বাস পথচারী ভাবনা স্যান্ডকে পেছন দিক থেকে চাকায় পিষে দেয়৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ এদিকে সেখানে উপস্থিত জনতা সঙ্গে সঙ্গেই পালিয়ে যাওয়ার পথে বাস চালক খোকন সেনকে আটক করে বেধরক মারধর করে৷ পরে খবর দেওয়া হয় পানিসাগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাবনা স্যান্ডের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেই সঙ্গে আহত চালক খোকন সেনকেও হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ জানা গিয়েছে, খোকন সেনের বাড়ি আগরতলার কাছে এডি নগরের এমবি টিলায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top