News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের আইপিএল নিলামে ঠাঁই পেলেন পাঁচ আফগান ও এক ইউএই ক্রিকেটার
Image

এবারের আইপিএল নিলামে ঠাঁই পেলেন পাঁচ আফগান ও এক ইউএই ক্রিকেটার

বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর এবারের নিলামে বাংলাদেশ-পাকিস্তান ঠাঁই না পেলেও আছেন আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-র ক্রিকেটারা| আগামী ২০ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা ওই নিলামে ঠাঁই পাচ্ছেন পাঁচজন আফগানিস্তান ক্রিকেটার| সংযুক্ত আরব আমিরাতেরও রছেনে একজন |
চূড়ান্ত তালিকায় আফগানিস্তান থেকে রয়েছেন অধিনায়ক আসগর স্তানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, রশিদ খান ও দাওলাত জাদরান| এদের মধ্যে শাহজাদ ও রশিদ রয়েছেন সর্বোচ্চ বেজ প্রাইজের ৫০ লাখ ভারতীয় রুপিতে| আর আমিরাত থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন চিরাগ সুরি|
মূল নিলামে মোট সাত জন ক্রিকেটার সর্বোচ্চ দর পেয়েছেন| যার মধ্যে আছেন ভারতের পেসার ইশান্ত শর্মা, ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওকস ও ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ, অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন ও প্যাট কামিন্স| এদের বেজ প্রাইজ রাখা হয়েছে দুকোটি টাকা | দেড় কোটি টাকার বেজ প্রাইজে আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার নাথান লিয়ন ও ব্র‌্যাড হাডিন, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার|
উল্লেখ্য, এবছরের নিলামের প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন| সেখান থেকে মূল তালিকা ছেঁটে ৩৫১ জন করা হয়েছে| আর এতে রয়েছে ১২২ জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার| এছাড়া এ বছরের আইপিএলের পরই ফ্র‌্যাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে| সেক্ষেত্রে ২০১৮তে মেগা নিলাম হওয়ার কথা| তাই বেশির ভাগ ফ্র‌্যাঞ্চাইজিই এবার নিলামে বড় ভূমিকা নিয়ে নামবে না বলেই মনে করা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top