News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর কাশ্মীরে বন্দিপোরায় সেনার গুলিতে খতম এক লস্কর জঙ্গি, শহিদ ৩ সেনা জওয়ান
Image

উত্তর কাশ্মীরে বন্দিপোরায় সেনার গুলিতে খতম এক লস্কর জঙ্গি, শহিদ ৩ সেনা জওয়ান

শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হল উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলা| মঙ্গলবার সকাল থেকেই বন্দিপোরা জেলার হাজিন এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক লস্কর জঙ্গি| তবে, দুঃসংবাদ হল এই সংঘর্ষের ঘটনায় ৩ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন| আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা জওয়ান| তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায় হাজিন এলাকার পারায় মহল্লা গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী| তল্লাশি চলাকালীন জঙ্গিরা হঠাত্ই সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে| নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় এক লস্কর জঙ্গি| তবে, দুঃসংবাদ হল এই সংঘর্ষের ঘটনায় ৩ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন| আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জওয়ান| তাঁদের দ্রুত শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী| কুলগামের ফ্রিসল এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃতু্য হয় ৪ হিজৱুল মুজাহিদিন জঙ্গির| শহিদ হন দুই ভারতীয় জওয়ানও|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top