News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে, মত আফ্রিদির
Image

পাকিস্তান ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে, মত আফ্রিদির

করাচি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় মরসুমে স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া পড়ায় হতাশ শাহিদ আফ্রিদি| তিনি বলেন, পিসিবি যতক্ষণ না এই ধরনের খেলোয়াড়দের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, ততক্ষণ গড়াপেটা বন্ধ করা যাবে না| নাম না করে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া মহম্মদ আমিরকে জাতীয় দলে ফেরানোর বিরোধিতা করে আফ্রিদি বলেন, পিসিবি কলঙ্কিত ক্রিকেটারকে খেলায় ফেরার সুযোগ দিয়েছে| দুর্নীতির সঙ্গে জড়িত থাকা একজন খেলোয়াড় যদি পাঁচ বছর পরে জাতীয় দলে ফেরার সুযোগ পায়, তাহলে নির্বাসিত করার মানে কী? উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন না করা পর‌্যন্ত পাকিস্তান ক্রিকেট েথকে দুর্নীতি দূর করা যাবে না|
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় মরসুমে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে সাসপেন্ড হয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ| তাঁদের দুবাই থেকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে দুর্নীতি দমন শাখা| অপর এক ক্রিকেটার মহম্মদ ইরফানকেও স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে জেরা করা হয়েছে| শোনা যাচ্ছিল তাঁকেও সাসপেন্ড করা হয়েছে|
প্রাক্তন অধিনায়ক রামিজ রাজাও বলেছেন, শার্জিল ও খালিদকে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত না| এই দুই খেলোয়াড়কে জাতীয় দলে ফেরাতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে ফেরাতে হবে| প্রাক্তন ক্রিকেটার মহসিন খানও গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটারদের জাতীয় দলে না ফেরানোর দাবি জানিয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top