News Flash

  • Home
  • Uncategorized
  • দেবীপুরের আশ্রম টিলায় পানীয় জলের জন্য হাহাকার
Image

দেবীপুরের আশ্রম টিলায় পানীয় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১২ ফেব্রুয়ারি৷৷ দেবীপুর পঞ্চায়েতের অধীন আশ্রম টিলায় পানীয় জলের সংকটে ভুগছেন আশ্রম টিলার জনগণ৷ জানা যায়, দীর্ঘ অনেক বছর যাবৎ দেবীপুর পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের আশ্রম টিলার জনগণেরা পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ এই পাড়ার লোকজন দীর্ঘ এক কিলোমিটার পথ পায়ে হেঁটে পানীয় জলের সন্ধানে যেতে হয়৷ সে ১ কিলোমিটার  পথ পায়ে হেঁটে সেখানে ১টি স্লাপাই পয়েন্ট৷  এই  পয়েন্ট থেকে  পানীয় জল সংগ্রহ করতে হয় তাদের৷ আশ্রম টিলায় ১নং ওয়ার্ডে ১৫ থেকে ২০ পরিবারের লোকেরা সে পানীয় জলের সমস্যায় ভুগছে৷  এলাকার পঞ্চায়েতে অনেকবার পানীয় জলের সমস্যা বিষয়টি জানিয়েছে ১নং ওয়ার্ডের লোকেরা৷ কিন্তু পঞ্চায়েত প্রধান উপপ্রধান এই বিষয়টি নিয়ে কোনরকমের হেলদোল ছিল না৷ নির্বাচন আসলে প্রত্যেকবার এ ১নং ওয়ার্ডের পানীয় জলের ব্যবস্থা করে দেবে বলে  জানার পঞ্চায়েতের সদস্যরা৷ সে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে যায়৷ তখন তাদের পানীয় জলের সমস্যার কথা ভুলে যায়৷ এই ভাবে কেটে যায় অনেক নির্বাচন৷ কিন্তু দেবীপুর পঞ্চায়েতের আশ্রম টিলার লোকজনের পানীয় জলের সমস্যা মিটে নাই৷ নাই আশ্রম টিলার বিদ্যুৎ৷ বর্তমান রাজ্যের উন্নয়ন হচ্ছে৷ কিন্তু কিছু কিছু জায়গা এখনো অউন্নত হয়ে আছে৷ জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তা নেই৷ রাজ্য সরকার উন্নয়নের বন্যা বয়ে দিচ্ছে৷  কিসের উন্নয়ন বলেছে সরকার৷ ১নং ওয়ার্ডের লোকেরা জানিয়েছেন৷ যদি তাদের পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা না করা হয়৷ তাহলে আগামীদিন এই আশ্রমটিলার জনগণ বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top