News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে আড়ালিয়ার দত্তপাড়ায় উত্তেজনা
Image

প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে আড়ালিয়ার দত্তপাড়ায় উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী৷৷ প্রতিবেশীর সাথে বিবাদের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনাকে কেন্দ্র করে আড়ালিয়ার দত্তপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে৷ সংবাদে প্রকাশ ঐ এলাকার বাসিন্দা সমীর লোধকে প্রতিবেশী মহিলা তুলষী রাণী পাল সহ অন্যান্যরা বেধরক মারধর করেছে৷ বাড়িতে হামলা চালিয়েছে৷ লুঠ করে নিয়ে গিয়েছে নগদ ১৫ হাজার টাকাও৷ হামলা চালিয়েই থেমে থাকেনি তারা শাসক দলের স্থানীয় নেতাদের ঘটনাস্থলে ডেকে এনে পুলিশ তলব করে আক্রান্ত ব্যক্তিকে পুলিশে দিয়ে দেওয়া হয়৷
এদিকে, আক্রান্ত ব্যক্তি সমীর লোধ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি ঐ এলাকায় বসবাস করছেন৷ তিনি কোন রাজনৈতিক দলের কর্মসূচীতে যান না৷ শ্রমিক পরিবারের এই সমীর দাসের সাথে প্রতিবেশী তুলষী রাণী পাল বিভিন্ন বিষয় নিয়ে প্রায়শই ঝামেলা করেন৷ বকাবকিও হয় দুই পরিবারের মধ্যে৷ এই বকাবকিকে কেন্দ্র করে শনিবার দুপুরে তুলষী রাণী পাল, হরেন্দ্র রুদ্রপাল, টুটন পাল, মন্টু ভৌমিক এবং মন্টা সাহা সংঘবদ্ধ ভাবে সমীর পালের বাড়িতে যায় এবং তাকে বেধরক মারধর করে৷ পরে ঘটনাস্থলে যায় সিপিএমের স্থানীয় নেতারা৷ তারা গিয়ে পুলিশকে তলব করেন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত সমীর লোধের কোন কথা না শুনেই তাকে মারতে মারতে কলেজটিলা ফাঁড়িতে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা পূর্ব থানায়৷ থানায় নিয়ে গেলে তিনি অসুস্থতা বোধ করেন৷ তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চার চারটা নাগাদ সমীর লোধকে আড়ালিয়া এলাকায় তার মেয়ের বাড়িতে রেখে দিয়ে চলে যায় পুলিশ৷
অন্যদিকে, অভিযুক্ত তুলষী রাণী পাল জানিয়েছেন, সমীর লোধ বিভিন্ন ধরনের নেশায় বঁুদ হয়ে থাকেন৷ বাড়িতে এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ করে৷ তার উশৃঙ্খল আচরণে অতিষ্ট হয়ে উঠেছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ৷ এদিকে, পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এই বলে যে, একজন আক্রান্ত ব্যক্তির কোন বক্তব্য না শুনে শাসক দলের নেতাদের কথা শুনে উল্টো মারধর করে থানায় নিয়ে গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top