News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যাকারদের কবলে পড়ায় ব্লক করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট
Image

হ্যাকারদের কবলে পড়ায় ব্লক করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : হ্যাকারদের কবলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়েছে। তবে হ্যাকিংয়ের পিছনে কারা, জানা যায়নি এখনও।
মন্ত্রকের এক শীর্ষ অফিসার জানান, হ্যাকারদের মোকাবিলায় ততপর ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টারের লোকজন । তারা প্রথমেই ওয়েবসাইটটি ব্লক করে দেন, পাশাপাশি তাদের জরুরি টিমও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান মন্ত্রকের এক শীর্ষ অফিসার। ইদানীং এ দেশের বেশ কিছু সরকারি দফতরের ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারদের দ্বারা আক্রান্ত হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটি কারা হ্যাক করেছে তা জানা যায়নি ।
প্রসঙ্গত, গত চার বছরে এপর্যন্ত ৭০০-র বেশি কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ধরনের সাইবার অপরাধে জড়িত থাকায় মোট ৮,৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে চলতি মাসে প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top