News Flash

  • Home
  • Uncategorized
  • তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৫.৬ তীব্রতার ভূকম্পন, আহত ৪
Image

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৫.৬ তীব্রতার ভূকম্পন, আহত ৪

earth-quakeতাইপেই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের দক্ষিণাঞ্চল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬| জোরালো ভূমিকম্পে প্রাণহানির কোনও খবর নেই, তবে ভূকম্পনের তীব্রতায় তাইনান এবং কাওহসিউং-এ চার জন সামান্য আহত হয়েছেন| জাতীয় ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূকম্পনের পরেই তাইনানের পূর্বাঞ্চলীয় জেলায় বেশ কিছু সময়ের জন্য বিদু্যত্ বিভ্রাট হয়|

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ৫.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় তাইওয়ানের দক্ষিণাঞ্চলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল তাইনান শহর থেকে ১৯ কিলোমিটার এবং কাওহসিউং শহর থেকে ২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top