News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে আগুন, তুমুল আতঙ্ক
Image

মুম্বইয়ে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে আগুন, তুমুল আতঙ্ক

Tata Mamerial Hospitalমুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ের পারেল এলাকায় টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে আগুন লেগে তুমুল আতঙ্ক ছড়াল| শনিবার সকালে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৪টি ইঞ্জিন| অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে| দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| রোগীরা সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন চিকিত্সকরা|

দমকল ও বহৃন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৯.২০ মিনিট নাগাদ ফোন করে জানানো হয় টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের বেসমেন্টে আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় দমকল, পুলিশ এবং পৌরনিগমের আধিকারিকরা| দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে| আগুন লাগার সত্যতা স্বীকার করে টাটা মেমোরিয়াল কর্তৃপক্ষ জানিয়েছেন, হাসপাতালের বেসমেন্টে আগুন লাগে| তবে, স্বস্তি হল রোগীরা সবাই সুরক্ষিত রয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top