News Flash

  • Home
  • Uncategorized
  • শেষকৃত্য চলাকালে নড়েচড়ে উঠল শিশু, ডাক্তারের গাফিলতিতে নিভে গেল জীবন দীপ
Image

শেষকৃত্য চলাকালে নড়েচড়ে উঠল শিশু, ডাক্তারের গাফিলতিতে নিভে গেল জীবন দীপ

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হল সাড়ে পাঁচ বছরের এক শিশু কন্যার৷ শুক্রবার খেলার সময় পুকুরে পড়ে যায় ধর্মনগর থানাধীন ডুপিরবন্দ এলাকার বাসিন্দা রবি দাসের সাড়ে পাঁচ বছরের কন্যা ষষ্ঠী দাস৷ অনেকক্ষন তাকে দেখতে না পেয়ে খুজিখুজি শুরু করেন তার বাবা মা৷ তখনই আশঙ্কা করা হয় ষষ্ঠী পুকুরে পড়েছে কিনা৷ তাতে, খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা এসে পুকুর থেকে ষষ্টিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চৈতন্য রিয়াং তাকে মৃত বলে ঘোষণা করেন এবং মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন৷ বাড়ি ফিরে তার শেষকৃত্যের উদ্যোগ নেওয়া হলে শিশুটিকে স্নান করানোর জন্য শরীরে জল ঢালতেই ষষ্ঠী নড়েচড়ে উঠে এবং বমি করতে থাকে৷ এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে পড়েন৷ তখন ফের খবর দেওয়া দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর কর্মীরা এসে বিকেল সাড়ে চারটা নাগাদ ফের তাকে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বুঝে ডাঃ চৈতন্য রিয়াং হাসপাতাল থেকে কাউকে কিছু জানিয়ে বেরিয়ে যান৷ ঐসময় হাসপাতালের জনৈক শিশু বিশেষজ্ঞ ষষ্টিকে পরীক্ষা করে জানান তার মৃত্যু হয়েছে৷ হাসপাতালে কর্তব্যরত অন্যান্যদের কাছ থেকে ষষ্ঠীর পরিবারের সদস্যরা জানতে পান দুপুর ২টা থেকে রাত্র ৮টা পর্যন্ত৷ তাতেই, উপস্থিত ষষ্টির পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন৷ খবর পেয়ে আরো অনেক লোক হাসপাতালে এসে জড়ো হন৷ অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় হাসপাতাল সুপার ডাঃ সুভাষ বরুয়াকে৷ তিনি এসে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান৷ কিন্তু ডাঃ চৈতন্য রিয়াংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে হাসপাতালে উপস্থিত মৃতার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি জটিল আকার ধারণ করছে আঁচ করতে পেরে হাসপাতাল সুপার পুলিশকে খবর দেয়৷ পুলিশ এসেও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ৷ অবশেষে ডাঃ চৈতন্য রিয়াংয়ের বিরুদ্ধে পুলিশ মামলা নেওয়ার পর রাত ১০টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়৷
এদিনের এই হৃদয়বিদারক ঘটনায় একটা বিষয় পরিস্কার যে, প্রথমেই যখন ষষ্টিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখনই মৃত বলে ঘোষণা দেওয়ার বদলে সঠিকভাবে পরীক্ষা করে তার চিকিৎসা শুরু হলে হয়তো শিশু কন্যাটি প্রাণে বেঁচে যেত৷ এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রীর বাদল চৌধুরী সেই ধাঁরালো কথা মনে পড়ল যে, চিকিৎসকরা মানুষ নাকি অমানুষ তা তিনি জানেন না৷ কারণ, এরাজ্যের চিকিৎসকদের তিনি ভগবানও মানতে পারছেন না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top