News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকের মারধরে গুরুতর জখম ছাত্রী
Image

শিক্ষকের মারধরে গুরুতর জখম ছাত্রী

Teacher Punishedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ সুকল ছুটি হওয়ার পর বাড়ি না গিয়ে মাঠে খেলাধূলার করার অপরাধে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বড়জলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে৷ জানা গেছে, সপ্তম শ্রেণীর ছাত্রী নীহারিকা বিশ্বাস দুপুর দুটোয় সুকল ছুটির পর তিনটা পর্যন্ত মাঠে খেলাধূলা করছিল৷ তা দেখে শিক্ষক পবিত্র রায় তাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ৷ মারধরের মাত্রা এতটাই মারাত্মক ছিল যে ঐ ছাত্রীর মাথার সিটিস্ক্যান করাতে হয়েছে৷ আইজিএম হাসপাতালের ওপিডি স্লিপ অনুসারে দেখা গেছে, চিকিৎসক ঐ ছাত্রীর সিটিস্ক্যান করানোর পরামর্শ দিয়ে ওষুধ লিখে দিয়েছেন৷ চিকিৎসকদের ধারণা, হয়তবা শিক্ষকের প্রহারে ছাত্রীটির মাথায় গুরুতর আঘাত লেগেও থাকতে পারে৷ সিটিস্ক্যান রিপোর্টে ছাত্রীটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ণ পাওয়া গেলে বিষয়টি জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা৷
শিক্ষার অধিকার আইন মোতাবেক সুকলে ছাত্রছাত্রীদের কঠোর শাসন দেওয়া আইনত অপরাধ৷ বেত্রাঘাত সহ মারধর করা কিংবা কড়া শাসন, ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি থেকে শিক্ষক-শিক্ষিকা এবং সুকল কর্তৃপক্ষকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ অথচ বিভিন্ন সুকলে শিক্ষক-শিক্ষিকারা এই কড়া নির্দেশিকা পালন করছেন না বলে অভিযোগ৷ সম্প্রতি রাজধানী আগরতলা উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলে দেখা গিয়েছে কঁচিকাঁচাদের পড়ানোর সময় শিক্ষক-শিক্ষিকারা হাতে বেত নিয়ে রাখেন৷ বেত্রাঘাতের ভয়ভীতি দেখানোর অভিযোগ অভিভাবকদের কাছ থেকেও মিলেছে৷ অথচ বিষয়টি সুকল কর্তৃপক্ষ জেনেও কোন ব্যবস্থা নিচ্ছে না৷ স্বাভাবিকভাবে, সপ্তম শ্রেণীর ছাত্রীকে শাসনের নামে মারধর করে মাথায় গুরুতর আঘাত দেওয়ার ঘটনাটি কোন মতেই খাটো দেখার সুযোগ নেই বলে মনে করছেন অভিভাবক মহল৷ বিষয়টি সুকল কর্তৃপক্ষকে জানানো হলেও শিক্ষক পবিত্র রায়কে বাঁচানোর উদ্দেশ্যে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ৷ শুক্রবার বড়জলা বিজেপি মন্ডল কমিটির কর্মী সমর্থকরা এবিষয়ে বড়জলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে দেখা করে এর সুবিচারের দাবি জানায়৷ কিন্তু প্রধানশিক্ষিকা বিজেপি কর্মীদের জানিয়েছেন, এমন কোন ঘটনা সুকলে ঘটেনি৷ অথচ আইজিএম হাসপাতালের ওপিডি স্লিপে স্পষ্ট লেখা রয়েছে শিক্ষকের হাতেই আক্রান্ত হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রী নীহারিকা বিশ্বাস৷ শিক্ষকদের এই ধরনের অমানবিক আচরণ সুকল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে একে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে দাবি অভিভাবক মহলে৷ তাতে একাংশের শিক্ষক-শিক্ষিকারা এধরনের আচরণে উৎসাহী হবেন বলেই মনে করছেন অভিভাবক মহল৷ শিক্ষাঙ্গণে সন্তানদের নিরাপত্তার প্রশ্ণে এধরনের ঘটনা সুকল কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের কঠোর পদক্ষেপ খুবই জরুরি বলে দাবি উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top