News Flash

  • Home
  • Uncategorized
  • এক ইনিংসে কুম্বলের ১০ উইকেট ইসু্যতে আক্রমের দাবি খারিজ করলেন ওয়াকার
Image

এক ইনিংসে কুম্বলের ১০ উইকেট ইসু্যতে আক্রমের দাবি খারিজ করলেন ওয়াকার

Waqar Yunisনয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আক্রমের দাবি খারিজ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস | আক্রম জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে রান আউট হয়ে অনিল কুম্বলেকে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন ইউনিস | সম্প্রতি কুম্বলের এই বিরল কীর্তির ১৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে আক্রমের ওই দাবি কথা টু্যইটের মাধ্যমে জানিয়েছিলেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ| আক্রমের সেই দাবিই খারিজ করে দিয়েছেন ওয়াকার|
ওয়াকার বলেছেন, আক্রম আমার দাদার মতো| কিন্তু তিনি যা বলেছেন তা সম্পূর্ণ অসত্য |ওয়াকার আরও বলেছেন, মিথ্যে কথা বলা ও অন্যদের খাটো করা আক্রমের পুরানো অভ্যেস| খেলার স্পিরিটের বিরুদ্ধে গিয়ে ইচ্ছে করে রান আউট হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারতাম না| এভাবে রান আউট হয়ে কুম্বলেকে তাঁর কৃতিত্ব থেকে বঞ্চিত করলে তা খুবই জঘন্য ব্যাপার হত| ২৫ বছর ক্রিকেট খেলেছি| এরমধ্যে কখনও অখেলোয়াড়োচিত আচরণ করিনি|
উল্লেখ্য, ১৯৯৯-তে দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই ১০ টি উইকেট দখল করেন ভারতের স্পিনার অনিল কুম্বলে| ইংল্যান্ডের জিম লেকারের পর দ্বিতীয় বোলার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি| ওই টেস্টে পাক দলের শেষ জুটি হিসেবে ক্রিজে ছিলেন দুই বোলার আক্রম ও ওয়াকার|
আক্রমের দাবি, ওয়াকার তাঁর কাছে এসে বলেন, রান আউট হয়ে গেলে কেমন হয়| কুম্বলের ১০ উইকেট নেওয়ার নজির ভেস্তে দিতেই ওই প্রস্তাব ওয়াকার আক্রমকে দেন| এর উত্তরে আক্রম বলেছিলেন, ১০ উইকেট যদি কুম্বলের প্রাপ্য হয় তাহলে পাবেন| কিন্তু আমি তোমাকে বলছি যে, আমি আমার উইকেট কুম্বলেকে দেব না| কিন্তু শেষপর‌্যন্ত আক্রমকে আউট করেই ইতিহাস গড়েছিলেন কুম্বলে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top