News Flash

  • Home
  • Uncategorized
  • অস্বস্তিতে সানিয়া মির্জা, কর ফাঁকির অভিযোগে সমন পরিষেবা কর দফতরের
Image

অস্বস্তিতে সানিয়া মির্জা, কর ফাঁকির অভিযোগে সমন পরিষেবা কর দফতরের

Sania Mirzaহাযরাবাদ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): অবাক কাণ্ড! কর ফাঁকি দেওয়ার অভিযোগ শেষমেষ উঠল টেনিস সুন্দীর সানিয়া মির্জার বিরুদ্ধে| চলতি মাসের ১৬ তারিখ সানিয়াকে অথবা স্বীকৃত কোনও এজেন্টকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে| গত ৬ ফেব্রুয়ারি সানিয়াকে সমন পাঠিয়েছেন পরিষেবা কর দফতরের প্রিন্সিপ্যাল কমিশনার|
নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘পরিষেবা কর অনাদায়ের অভিযোগে আপনার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে| আপনার কাছে তদন্ত করার মতো কোনও তথ্য বা নথি ও জিনিসপত্র রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে| সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট, ১৯৯৪-এর আইনে আপনাকে সমন পাঠানো হচ্ছে|’ নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘আগামী ১৬ ফেব্রুয়ারি আপনাকে অথবা আপনার কোনও স্বীকৃত এজেন্টকে তথ্য-প্রমাণ সহকারে উপস্থিত থেকে নিজের স্বপক্ষে যক্তি দিতে হবে|’ হাজিরা এড়িয়ে গেলে বা ইচ্ছাকৃতভাবে প্রমাণ দাখিল করতে না চাইলে সানিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top