News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধে সংঘর্ষের ঘটনার জন্য সিপিএমকে দায়ী করল বিজেপি
Image

বন্ধে সংঘর্ষের ঘটনার জন্য সিপিএমকে দায়ী করল বিজেপি

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ এডিসি এলাকায় বন্ধে সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে এর জন্য শাসক দল সিপিএমকে দায়ী করেছে বিজেপি রাজ্য কমিটি৷ এক প্রেস বিবৃতিতে বিজেপি রাজ্য কমিটি বলেছে,বুধবার ত্রিপুরার তিনটি জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল আহত এডিসি বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলার গন্ডাছড়া এবং মাছলি এলাকায় অনভিপ্রেত এবং ধিক্কার জনক ঘটনা সংগঠিত হয়েছে৷ ভারতীয় জনতা পার্টি এই বন্ধের নীতিগত ভাবে সমর্থন করে না৷ কিন্তু গণতন্ত্রের টুটি চেপে ধরার তীব্র নিন্দা জানায়৷
বিবৃতিতে আরো বলা হয়েছে, এদিন আনুমানিক সকাল ১১টা নাগাদ বন্ধ আহ্বানকারী পিকেটারদের উপর স্থানীয় সিপিএম বিধায়ক ললিত ত্রিপুরার নেতৃত্বে একদল ক্যাডার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে৷ এতে প্রায় ২৫ জনেরও বেশী পিকেটার মারাত্মকভাবে আহত হয়৷ ভারতীয় জনতা পার্টি দিবালোকে হিংস্র মার্কসবাদী হায়ানাদের বর্বর এবং কাপুরুষোচিত আক্রমণের নায়ক বিধায়ক ললিত ত্রিপুরা সহ অন্যান্য সাকরেদদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবী জানাচ্ছে৷
দলের পক্ষ থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিজেপি মনে করে এর আগেও গতবছর ২৩শে আগষ্ট রাজধানীর বুকে ঘটে যাওয়া ঘটনার পিছনে শাসক দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষা উস্কানী মূলত দায়ী৷ এই সমস্ত ঘটনা ত্রিপুরার আদিবাসী সমাজের বিরুদ্ধে শাসক দলের এক গভীর চক্রান্ত৷ আজ থেকে মাস দুয়েক আগে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি চাঁন মোহন ত্রিপুরা নৃশংসভাবে খুন হন৷ তখনও দলের পক্ষ থেকে ললিত ত্রিপুরাকে মাষ্টার মাইন্ড হিসাবে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়৷ আজ অবধি মূল খুনীরা গ্রেপ্তার হয়নি৷ বিজেপি সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের এহেন ফ্যাসিবাদী ভয়ংকর চেহারা গোটা দেশবাসীর সামনে তুলে ধরা হবে এবং রাজ্যজুড়ে আগামীদিনে এহেন ঘটনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে৷
বন্ধের দিন মনুর মাছলি এলাকায় বিজেপি যুব মোর্চার জেলা সদস্য নির্মল মালাকার এবং মন্ডন সম্পাদক চন্দন রায়ের উপরে শাসকদলীয় দুসৃকতি তথা সিপিএমের অঞ্চল সম্পাদক কানু দেবনাথের নেতৃত্বে আক্রমণ করা হয়৷ পার্টির পক্ষ থেকে গ্রেপ্তারের দাবী জানিয়ে কানু দেবনাথের নামে মামলা করা হয়েছে৷ পার্টি এই শাসক দলীয় দুসৃকতিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top