News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ বছরে উত্তরপ্রদেশকে ধ্বংস করে ছেড়েছেন, নিবাচর্নী প্রচারে অখিলেশকে আক্রমণ মোদীর
Image

পাঁচ বছরে উত্তরপ্রদেশকে ধ্বংস করে ছেড়েছেন, নিবাচর্নী প্রচারে অখিলেশকে আক্রমণ মোদীর

narendra-modiগাজিয়াবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : গত পাঁচ বছরে রাজ্যকে ধ্বংস করে ছেড়েছেন অখিলেশ| উত্তরপ্রদেশে ভোটের প্রচারে গিয়ে ৱুধবার গাজিয়াবাদে এভাবেই অখিলেশ যাদব সরকারকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়ে রাজ্যের উন্নয়নে ১৪ বছরের বনবাসের অবসান ঘটানোর আর্জি জানান |
অখিলেশ সরকারকে আক্রমণ করে মোদী বলেন, তরুণ ও শিক্ষিত মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশের ওপর অনেক আশা ছিল| কিন্তু অখিলেশ হতাশ করেছেন| গত পাঁচ বছরে রাজ্যকে ধ্বংস করে ছেড়েছেন অখিলেশ| সেই সঙ্গে রাজ্যে অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে সরব হন তিনি| বলেন, দিনের আলো নিভলেই উত্তরপ্রদেশের মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পান| তাঁর দাবি, শাসক দল গুণ্ডাদের মদত দিচ্ছে| তাই রাজ্যে অপরাধ বাড়ছে|
এদিন কংগ্রেস-সমাজবাদী পার্টির জোটেরও তীব্র সমালোচনা করেন তিনি | বলেছেন, ভোটে ভরাডুবির হাত থেকে বাঁচতে ডুবন্ত নৌকায় পা রেখেছে সমাজবাদী পার্টি|
সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়ে রাজ্যের উন্নয়নে ১৪ বছরের বনবাসের অবসান ঘটানোর আর্জি জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকার যে ভুলগুলি করেছে তা সংশোধনহবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top