News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি : পন্টিং
Image

একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি : পন্টিং

Ricky Ponting Australiaমেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি| এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং| আসন্ন ভারত সিরিজের আগে অজি বোলারদের সাবধান করে অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, কোহলিই বিশ্বের সেরা ব্যাটসম্যান| ওকে সহজে রান করতে দেওয়া যাবে না |
আসন্ন টেস্ট সিরিজে কোহলিকে থামানোর জন্য অস্ট্রেলিয়ার বোলারদের উদ্দেশে পন্টিংয়ের পরামর্শ, ভারতের অধিনায়ককে সহজে রান করতে দেওয়া চলবে না| তাঁকে এমন জায়গায় বল করতে হবে, যাতে তাঁকে কষ্ট করে রান করতে হয়| তাহলেই সমস্যায় পড়বেন কোহলি|
এখনই সব ধরনের ক্রিকেটে তাঁকে সেরা না বললেও পন্টিং বলেন, ৬-৭ মাস আগেই আমার ওকে সেরা ব্যাটসম্যান মনে হয়েছিল| তারপর থেকে ব্যাটিংকে ও অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে| তিনি বলেন, এখন একদিনের ক্রিকেটে কোহলিকে সেরা ব্যাটসম্যান বলাই যায়| একদিনের ক্রিকেটে ওর রেকর্ড অসাধারণ| ২৭টি শতরান করে ও সবাইকে টপকে গিয়েছে|
তবে টেস্টে সেরা হওয়ার জন্য ওকে আরও কয়েক বছর সময় দিতে চান পন্টিং| বলেন, টেস্টে আমরা শচিন, লারা, কালিসদের সেরা বলি| ওরা ১২০, ১৩০ বা ২০০ টেস্ট খেলেছে| কোহলি এখনও তার অর্ধেক টেস্টও খেলেনি| তাই ওকে এখনই সেরা বলা বাড়াবাড়ি হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top