News Flash

  • Home
  • Uncategorized
  • ওড়িশায় বাস দুর্ঘটনায় নিহত একযাত্রী, আহত ৫৬ জন
Image

ওড়িশায় বাস দুর্ঘটনায় নিহত একযাত্রী, আহত ৫৬ জন

odishaবরহমপুর (ওড়িশা) , ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ওড়িশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল বাস। রবিবার সকালের এই দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি। আহত হয়েছেন ৫৬ জন যাত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার বাউনসানালার মুজাগড়ে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির নাম কামেশ্বরী প্রধান। তাঁর বাড়ি ফুলবানিতে।
পুলিশ সূত্রে খবর, ওই বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। বাসটি বাইবেলি থেকে ভঞ্জানগরের দিকে যাচ্ছিল । বাউনসানালার মুজাগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে এই হতাহতের ঘটে। দুর্ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top