News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিক্যালে অভিন্ন প্রবেশিকায় বাংলায় পরীক্ষা দিতে বাইরে যেতে হবে রাজ্যের পরীক্ষার্থীদের
Image

মেডিক্যালে অভিন্ন প্রবেশিকায় বাংলায় পরীক্ষা দিতে বাইরে যেতে হবে রাজ্যের পরীক্ষার্থীদের

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ মেডিক্যালে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আগামী ৭ মার্চ সারা দেশে অনুষ্ঠিত হবে৷ ইংরেজি সহ বিভিন্ন ভাষায় এবছর থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা৷ এক্ষেত্রে রাজ্যের পরীক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা দেখা দিয়েছে৷ সূচী অনুযায়ী বাংলায় পরীক্ষা দিতে গেলে রাজ্যের পরীক্ষার্থীদের কলকাতা, শিলিগুড়ি কিংবা দূর্গাপুরে গিয়ে পরীক্ষা দিতে হবে৷ রাজ্যে কেবলমাত্র ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দেওয়া সম্ভব হবে৷
মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রক নির্দিষ্ট কিছু বিধি আরোপ করেছে৷ প্রত্যেক ছাত্র ছাত্রী সর্বোচ্চ তিনবার পরীক্ষায় বসতে পারবেন৷ কিন্তু ইতিমধ্যে যারা এআইপিএমটি অথবা এনইইটি পরীক্ষা দিয়েছেন তারা এবছর অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে না৷ বয়সসীমার ক্ষেত্রে সাধারণ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ বছর৷ সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ৫ বছর ছাড় দেওয়া হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রক মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)’র সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে৷
এবছর থেকে মেডিক্যাল ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীরা হিন্দি, ইংরেজি, গুজরাতি, মারাঠি, ওড়িয়া, বাংলা, অসমিয়া, তেলেগু, তামিল এবং কন্নড় ভাষায় পরীক্ষা দিতে পারবেন৷
এদিকে, অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ৮ জুন৷ গত গত ৩১ জানুয়ারি থেকে পরীক্ষার অনলাইনে ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে৷ চলবে ১ মার্চ পর্যন্ত৷ খুব সম্ভবত ১৫ এপ্রিল থেকে এডমিট কার্ড দেওয়া শুরু হবে৷
এদিকে, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরার কলেজগুলিতে মোট ১৮৬টি আসন বরাদ্দ করা হয়েছে৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজে ১০০টি আসন, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ১০০টির মধ্যে ৭৩টি আসন এবং রিমস-এ ১৩টি আসন বরাদ্দ রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য৷ জানা গেছে, কৃতি তালিকা ঘোষণা হওয়ার পর জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top