News Flash

  • Home
  • Uncategorized
  • দেশত্যাগ আটকাতে হাফিজ সইদকে এক্সিট কন্ট্রোল লিস্টে রাখল পাকিস্তান
Image

দেশত্যাগ আটকাতে হাফিজ সইদকে এক্সিট কন্ট্রোল লিস্টে রাখল পাকিস্তান

hafiz saeedইসলামাবাদ, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : লস্কর প্রধান হাফিজ সইদের দেশত্যাগ আটকাতে তার নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখল পাকিস্তান| এর ফলে সইদ আর পাকিস্তান ছেড়ে আর কোথাও যেতে পারবেন না| সইদের সঙ্গে আরও ৩৭ জনকে ওই তালিকায় রাখা হয়েছে | এ ব্যাপারে একটি নির্দেশিকা দেশের সবকটি গোয়েন্দা সংস্থাকে পাঠিয়ে দেওয়া হয়েছে|
উল্লেখ, দিন তিনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে হাফিজ সইদকে গৃহবন্দি করেছিল পাকিস্তান| তারপর এই পদক্ষেপ নিল পাক স্বরাষ্ট্র মন্ত্রক | যে ৩৭ জনের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে জামাত সদস্য কাজী কাসিফ নিয়াজ, আবদুর রহমান আবিদকেও| পাক স্বরাষ্ট্র মন্ত্রকের এক মন্ত্রীর কথাতেই স্পষ্ট, হাফিজ সইদের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখার পেছনে আর্ন্তজাতিক চাপ কাজ করছে |
স্বরাষ্ট্র মন্ত্রকের এক মন্ত্রী জানিয়েছেন, জামাত উদ দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়ত-এর মতো সংগঠনকে রাষ্ট্র সংঘের নিষেধাজ্ঞা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে | এদিকে হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে দেশের বেশ কয়েকটি সংগঠন| বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক শহরে ট্রাম্প ও মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়| এনিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের আরেক জঙ্গি নেতা সৈয়দ সালাউদ্দিন| তিনি মন্তব্য করেছেন, সইদ কাশ্মীর নিয়ে সরব হওয়াতেই এই কাপুরুষোচিত ব্যবস্থা নেওয়া হয়েছে |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top