News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন, সাত সকালে আতঙ্ক
Image

রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন, সাত সকালে আতঙ্ক

fire2নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): সাতসকালে রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন লেগে তুমুল আতঙ্ক ছড়াল| শুক্রবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন লাগে| যদিও, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে আগুনের লেলিহান শিখায় বেশ কিছু ফার্ণিচার নষ্ট হয়ে গিয়েছে|
দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সকাল তখন ৮.৪৫ মিনিট হবে| ফোন করে জানানো হয় রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন লেগেছে| আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের মোট ৬টি ইঞ্জিন| প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top