News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম, গরিব ও কর্মসংস্থানে জোর, জেটলির বাজেটে একশো দিনের কাজে বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা
Image

গ্রাম, গরিব ও কর্মসংস্থানে জোর, জেটলির বাজেটে একশো দিনের কাজে বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা

Budget 2017নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকারের `ঐতিহাসিক’ বাজেটে জোর দেওয়া হল গ্রাম, গরিব, পরিকাঠামো ও কর্মসংস্থানে| পাশাপাশি একশো দিনের কাজে বরাদ্দ করা হল ৪৮ হাজার কোটি টাকা| বুধবার সকাল ১১.০৯ মিনিট নাগাদ ২০১৭-১৮ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সাধারণ বাজেটের সঙ্গেই এদিন ঘোষণা করা হয়েছে রেল বাজেট-ও| এদিন বাজেট বক্তৃতার শুরুতেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী| জেটলি বলেছেন, নোট বাতিলের সময় সরকারের পাশে থাকার জন্য সাধারণ মানুষকে অসংখ্য ধন্যবাদ| প্রথমেই অর্থমন্ত্রী বলেছেন, `সরকারের মূল লক্ষ্য হল কর্মসংস্থান তৈরি করা|’

এরপরই গ্রামোন্নয়ন এবং দারিদ্রদূরীকরণে জোর দেওয়ার কথা ঘোষণা করেছেন জেটলি| অর্থমন্ত্রী বলেছেন, `আমাদের মূল লক্ষ্যই হল গ্রামোন্নয়ন এবং দারিদ্রদূরীকরণ|’ বাজেটের শুরুতেই এদিন ১০টি থিম ঘোষণা করেছেন অর্থমন্ত্রী| ১০ দফায় বাজেটের থিম হল, কৃষি, গ্রামীন মানুষদের উন্নতি, দেশের যুব সমাজের উন্নতি, গরিব ও বঞ্চিত মানুষের উন্নতি, অর্থনৈতিক সেক্টর, ডিজিটাল অর্থনীতি, জনসাধারণের জন্য কাজ, পরিকাঠামো, কর ব্যবস্থায় সংস্কার, ও গরিব মানুষের স্বাস্থ্য পরিষেবা| জেটলির দাবি, এই ১০টি ক্ষেত্রে জোর দিয়েই এগোবে দেশ| গ্রামোন্নয়ন এবং দারিদ্রদূরীকরণের পাশাপাশি কর্মসংস্থানের উপরও জোর দিয়েছেন অর্থমন্ত্রী| জেটলি বলেছেন, `তরুণদের জন্য কাজের বন্দোবস্ত, পরিকাঠামো উন্নতি, ডিজিটাল ভারত এবং রাজকোষ ঘাটতি বাড়তে না দেওয়া হল বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য|’ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এদিন বলেছেন, ফসল বিমা যোজনায় বরাদ্দ করা হল ৯ হাজার কোটি টাকা| অন্যদিকে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ করা হল ২৩ হাজার কোটি টাকা| দারিদ্রদূরীকরণের উদ্দেশ্যে জেটলি এদিন বলেছেন, দরিদ্রসীমার বাইরে আনা হবে ১ কোটি পরিবারকে| জেটলির বাজেটে গ্রামীণ কৃষিক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা| প্রান্তিক মানুষরা সমবায় থেকে লোন পাবেন| ২০১৯ সালের মধ্যে ১ কোটি মানুষের জন্য পাকা ঘরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে| এছাড়া প্রতিটি গ্রামে তৈরি করা হবে মহিলা শক্তি কেন্দ্র| গোটা দেশজুড়ে দেড় লাখ হেলথ সেন্টার তৈরি করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী| মহিলা শক্তি কেন্দ্রের জন্য বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা| মহিলা ও শিশুকল্যাণ ক্ষেত্রে বরাদ্দ হল ১ লাখ ৮৪ হাজার কোটি টাকা| মোদী সরকারের `ঐতিহাসিক’ বাজেটে ১০০ দিনের কাজে বরাদ্দ করা হয়েছে ৪৮ হাজার কোটি টাকা| প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবর্ষের বাজেটে একশো দিনের কাছে বরাদ্দ ছিল ৩৮,৫০০ কোটি টাকা|

সাধারণ বাজেটের সঙ্গেই এদিন ঘোষণা করা হয়েছে রেল বাজেট-ও| বাজেটে এদিন একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী| যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রধান্য দিতে চাইছে মোদী সরকার সেগুলি হল, আইআরসিটিসি-র মাধ্যমে ই-টিকিট কাটলে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না| সেই সঙ্গে জেটলি জানিয়েছেন, রক্ষীবিহীন লেভেল ক্রসিং আর থাকবে না| ২০২০ সালের মধ্যে রক্ষীবিহীন লেভেল ক্রসিং বন্ধ করা হবে| `ঐতিহাসিক’ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, সাড়ে ৩ হাজার নতুন রেলপথ তৈরি করা হবে| এখানেই শেষ নয়, জেটলি আরও বলেছেন, ২০১৯ সালের মধ্যে সমস্ত ট্রেনে থাকবে বায়ো টয়লেট| ২০১৯ সালের মধ্যে সব ট্রেনে থাকবে কোচ-মিত্র পরিষেবা| কোচ সম্বন্ধে যাবতীয় সমস্যার কথা সেখানে জানানো যাবে| ২০১৭-১৮ অর্থবর্ষে রেলের জন্য বাজেট বরাদ্দ হল ১ লাখ ৩১ হাজার কোটি টাকা|

রেল ভাড়া নিয়ে এদিন কোনও শব্দই খরচ করেননি অর্থমন্ত্রী| বলেননি রেল মাসুলের বিষয়েও| আরও যে সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দিতে চাইছে মোদী সরকার সেগুলি হল, দেশে ২৫টি নতুন রেল স্টেশন তৈরি করা হবে| ৫০০টি স্টেশনে প্রতিবন্ধীদের জন্য লিফট ও চলমান সিঁড়ি বসানো হবে| দেশে মেট্রো রেল নিয়ে নয়া নীতি তৈরি করা হবে|

বাজেটে জেটলি এদিন ঘোষণা করেছেন, তফসিলি জাতির জন্য বরাদ্দ করা হয়েছে ৩৮ হাজার কোটি থেকে বেড়ে ৫৫ হাজার কোটি| প্রবীণ নাগরিকদের জন্য আসবে স্মার্ট কার্ড| ব্যবস্থাটি কার্যকর করবে জীবন বিমা নিগম| ঢেলে সাজানো হবে শ্রম আইন| প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হল ২ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা| অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশন এই বরাদ্ধে ধরা নেই| প্রধানমন্ত্রীর মুদ্রা প্রকল্পে বরাদ্দ দ্বিগুণ করে হল ২ লক্ষ ৪৪ হাজার কোটি| কর ফঁাকি বা ঋণ ফঁাকি দিয়ে কেউ বিদেশে পালিয়ে গেলে তঁার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী| ২০১৭-১৮ অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দ করা হল ২১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top