News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তৎপর তিপ্রা মথা, একদিনে দলে যোগ ৩৬৬ ভোটারের
Image

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তৎপর তিপ্রা মথা, একদিনে দলে যোগ ৩৬৬ ভোটারের

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ মে: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে জোরদার প্রচার শুরু করেছে তিপ্রা মথা। শনিবার ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে পৃথক তিনটি যোগদান সভার মাধ্যমে সিপিআই(এম) ও বিজেপি ছেড়ে ১৩৩ পরিবারের মোট ৩৬৬ জন ভোটার তিপ্রা মথায় যোগদান করেন।

প্রথম যোগদান সভাটি অনুষ্ঠিত হয় মধ্যটিলা গ্রামে। সেখানে ৪২ পরিবারের ১১০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তিপ্রা মথার পতাকা হাতে তুলে নেন। দ্বিতীয় সভা হয় রাজাপুর এলাকায়, যেখানে ৬৩ পরিবারের ১৬৭ জন ভোটার দলে যোগ দেন। একই দিনে চরণ পাই পাড়ায় অনুষ্ঠিত তৃতীয় সভায় আরও ২৮ পরিবারের ৮৯ জন ভোটার সিপিআই(এম) ও বিজেপি ত্যাগ করে তিপ্রা মথায় শামিল হন।

তিনটি সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হরেন্দ্র রিয়াং, তিপ্রা মথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সমস্যা ও অভাব-অভিযোগের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি মহারাজ প্রদ্যুৎ কিশোর-এর আদর্শ সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন কেনারাম রিয়াং, শাহ আলম মিয়া, নরেন রিয়াং, প্রবীন কুমার রিয়াং, প্রতাপ রিয়াং, অরূপ দেব এবং সেলিম মিয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রা মথার ধারাবাহিক প্রচার কর্মসূচি ও যোগদান সভাকে ঘিরে শান্তিরবাজার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের উপর চাপ বাড়িয়েছে।

Releated Posts

উজান অভয়নগরে তান্ত্রিক এনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পরিবারের

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর উজান অভয়নগর এলাকায় তান্ত্রিকের মাধ্যমে বাড়ি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 7, 2026

তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও সার্ভার বিভ্রাটের প্রতিবাদে সরব তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস

তেলিয়ামুড়া, ৭ জুলাই: বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, আধুনিক জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। আলো, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা,…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে

কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top