News Flash

Image

বিশালগড়ে অটো দুর্ঘটনায় গুরুতর আহত ৪

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ মে: বিশালগড়ের রাস্তার মাথা এলাকায় ভয়াবহ অটো দুর্ঘটনায় চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। শনিবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় অটোতে থাকা চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুইজন বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

উজান অভয়নগরে তান্ত্রিক এনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পরিবারের

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর উজান অভয়নগর এলাকায় তান্ত্রিকের মাধ্যমে বাড়ি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 7, 2026

তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও সার্ভার বিভ্রাটের প্রতিবাদে সরব তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস

তেলিয়ামুড়া, ৭ জুলাই: বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, আধুনিক জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। আলো, পানীয় জল, শিক্ষা, চিকিৎসা,…

ByByTaniya Chakraborty Jul 7, 2026

শহরের জল নিষ্কাশনের পথে বাধা, ড্রেন ভরাটের অভিযোগে উত্তেজনা লক্ষীপুরের কুবঝারে

কৈলাশহর, ৭ জুলাই: কৈলাশহর মহকুমার লক্ষীপুর মৌজার অন্তর্গত ১০৯০ খতিয়ানের ১৭৮০ নম্বর লং প্লট সংলগ্ন পূর্ত দপ্তরের ড্রেন…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top