News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৃত যুবকের নামে আদালতের সমন, ক্ষোভে ফুঁসছে পরিবার, পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা
Image

মৃত যুবকের নামে আদালতের সমন, ক্ষোভে ফুঁসছে পরিবার, পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে: মৃত এক যুবকের নামে আদালতের সমন পৌঁছানোকে কেন্দ্র করে খোয়াই জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালে দেবাশীষ দত্ত নামে এক যুবকের বিরুদ্ধে খোয়াই থানায় একটি এনডিপিএস মামলা দায়ের হয়েছিল। মামলা নম্বর ১২/২০২১। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে এবং তিনি প্রায় তিন মাস জেল হেফাজতে ছিলেন।

মৃতের মা জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই দেবাশীষ মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর দীর্ঘ সময় কেটে গেলেও সম্প্রতি আদালত থেকে মৃত দেবাশীষ দত্তের নামে সমন পাঠানো হয় বাড়িতে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের বাবা কৃষ্ণপদ দত্ত ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের অভিযোগ, যুবকের মৃত্যুর পরও পুলিশ প্রয়োজনীয় তথ্য আদালতে জমা না দেওয়াতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top