News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় মাসেই বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, বর্ষার আগে বাড়ছে দুর্ভোগের আশঙ্কা
Image

ছয় মাসেই বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, বর্ষার আগে বাড়ছে দুর্ভোগের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ মে: খোয়াই মহকুমা এলাকায় ২০৮ নং জাতীয় সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে চরম ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। মাত্র ছয় মাস আগে সংস্কারের কাজ সম্পন্ন হলেও বর্তমানে সড়কের বিভিন্ন অংশ আবারও ভগ্নদশায় পরিণত হয়েছে। এতে যান চলাচলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন ছোট-বড় সব ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, খোয়াই মহকুমা এলাকায় ২০৮ নং জাতীয় সড়কের সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাজের গুণগতমান অত্যন্ত নিম্নমানের ছিল। ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ক্ষত তৈরি হয়েছে। সামনেই বর্ষাকাল শুরু হতে চলেছে। তাই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বিশেষ করে পাহাড়ি অংশগুলিতে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। অল্প বৃষ্টি হলেই কাদামাটি ও ধসের কারণে যান চলাচল ব্যাহত হয়। অনেক সময় জেসিবি মেশিনের সাহায্যে যানবাহন পারাপার করাতে হয় বলেও জানান স্থানীয়রা।

বিভিন্ন মহলের দাবি, বর্ষা শুরুর আগেই দ্রুত ২০৮ নং জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলি মেরামত করার উদ্যোগ নিতে হবে। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top