News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাহিদা আকাশছোঁয়া, ফলন তলানিতে — হতাশায় তেলিয়ামুড়ার উত্তর গোকুলনগরের লিচু চাষিরা
Image

চাহিদা আকাশছোঁয়া, ফলন তলানিতে — হতাশায় তেলিয়ামুড়ার উত্তর গোকুলনগরের লিচু চাষিরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ মে:
গ্রীষ্ম এলেই তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট উত্তর গোকুলনগরের ঐতিহ্যবাহী লিচু বাগানকে ঘিরে জমে ওঠে উৎসবের আবহ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানকার সুমিষ্ট ও রসালো লিচুর স্বাদ নিতে। তবে চলতি মরশুমে সেই চেনা ছবিতে বড়সড় ধাক্কা লেগেছে। চাহিদা থাকলেও এবার বাগানে ফলনের চরম সংকট দেখা দিয়েছে।

বাগান ঘুরে দেখা যায়, গাছের সংখ্যা থাকলেও ডালে ডালে লিচুর দেখা মিলছে খুবই কম। অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলন অনেকটাই কম হওয়ায় হতাশ ব্যবসায়ী ও বিক্রেতারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরনো গাছগুলির সঠিক পরিচর্যার অভাবেই ফলনের এই বেহাল অবস্থা তৈরি হয়েছে।

বর্তমানে বাজারে প্রতি ১০০টি লিচু ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি। কিন্তু পর্যাপ্ত ফলন না থাকায় ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী লিচু সরবরাহ করতে পারছেন না। ফলে লাভের মুখও দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

স্থানীয়দের একাংশের দাবি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবেই ধীরে ধীরে জৌলুস হারাতে বসেছে উত্তর গোকুলনগরের ঐতিহ্যবাহী লিচু বাগান। তাদের মতে, এখনই পুরনো গাছগুলির বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা এবং নতুন চারা রোপণের উদ্যোগ না নিলে আগামী দিনে এই বিখ্যাত লিচু বাগান শুধুই স্মৃতিতে পরিণত হতে পারে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top