News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গের নতুন নির্দেশিকা গণতন্ত্রের জন্য বিপজ্জনক, দাবি প্রদেশ কংগ্রেসের
Image

পশ্চিমবঙ্গের নতুন নির্দেশিকা গণতন্ত্রের জন্য বিপজ্জনক, দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৩ মে : আরএসএস, বিজেপি এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণতন্ত্র ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে ধাপে ধাপে সংকুচিত করার চেষ্টা চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে এমনটাই প্রতিক্রিয়া জানাল প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলে, নতুন মুখ্যসচিবের জারি করা নির্দেশিকা সংবিধানের ৩০৯ ধারার পরিপন্থী এবং এটি মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। ওই নির্দেশ অনুসারে রাজ্য সরকার, সরকার অধিগৃহীত সংস্থা এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী, শিক্ষক, অধ্যাপক, গবেষক ও চিকিৎসকরা সংবাদমাধ্যমে মত প্রকাশ, বিবৃতি প্রদান, সাহিত্য রচনা কিংবা সামাজিক মাধ্যমে পোস্ট করতে পারবেন না বলে দাবি করা হয়েছে।

প্রবীর চক্রবর্তী বলেন, এটি কেবল পশ্চিমবঙ্গের শিক্ষক-কর্মচারীদের সমস্যা নয়, বরং দেশের গণতান্ত্রিক কাঠামো ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত একটি বিষয়। তাঁর অভিযোগ, “এক ব্যক্তি, এক ভোট, এক ভাষা, এক ধর্ম, একদল ও এক নেতার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সকল গণতান্ত্রিক শিক্ষক-কর্মচারী, বুদ্ধিজীবী, সংবাদমাধ্যমকর্মী ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

Releated Posts

রাজ্যে চা শিল্পের উন্নয়নে ৭২৬ কোটি টাকা বিনিয়োগ হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: আগামী ৯-১০ জুলাই অনুষ্ঠিতব্য ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ২০২৬-এ ত্রিপুরা চা শিল্পে ৭২৬ কোটি…

ByByReshmi Debnath Jul 8, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রীর পাশে সিপিআই(এম), বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন জীতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৭ জুলাই: বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনশ্রী চৌধুরীর পরিবারের পাশে দাঁড়াল সিপিআই(এম)-এর শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার…

ByByReshmi Debnath Jul 7, 2026

উজান অভয়নগরে তান্ত্রিক এনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পরিবারের

আগরতলা, ৭ জুলাই: রাজধানীর উজান অভয়নগর এলাকায় তান্ত্রিকের মাধ্যমে বাড়ি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 7, 2026

তিন মাসেও মেলেনি সামাজিক ভাতা, কাঠালিয়া গ্রামীণ ব্যাংকের সামনে বৃদ্ধ-বৃদ্ধাদের হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কাঠালিয়া, ৭ জুলাই: দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পের অর্থ না পাওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 7, 2026
Scroll to Top