News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলায় হাম-রুবেলা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি, দশ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকাকরণে জোর

ঊনকোটি জেলায় হাম-রুবেলা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি, দশ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকাকরণে জোর

কৈলাসহর, ২৩ মে: ঊনকোটি জেলায় হাম ও রুবেলার পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। জেলার দশ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন।

শনিবার দুপুরে ঊনকোটি জেলার সর্বশেষ হাম-রুবেলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক মেঘা জৈন। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ জেলাশাসকের চেম্বারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম এমডি ডাঃ নুপুর দেববর্মা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রণদ্বীপ সাহা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপন ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, বর্তমানে জেলার পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সংক্রমণের প্রভাব এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তিনি বলেন, এখনও কিছু শিশু টিকাকরণের আওতার বাইরে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। সেই কারণে আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ টিকাকরণ অভিযান চালানো হবে, যার মাধ্যমে জেলার দশ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে হাম ও রুবেলার এমআর টিকা প্রদান নিশ্চিত করা হবে।

এদিন তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত না
হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্পষ্টভাবে বলেন, কোনও শিশুর শরীরে জ্বরের সঙ্গে লালচে গুটি বা র‍্যাশ দেখা দিলে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে।
জেলাশাসক আরও জানান, ঊনকোটি জেলায় স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করা এবং হাম-রুবেলা সম্পূর্ণ নির্মূল করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর একযোগে কাজ করে চলেছে। পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

———-

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top