News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিজেপির দুইদিনব্যাপী “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬” শুরু
Image

তেলিয়ামুড়ায় বিজেপির দুইদিনব্যাপী “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬” শুরু

তেলিয়ামুড়া, ২৩ মে: ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে শনিবার থেকে তেলিয়ামুড়াস্থিত কবি নজরুল বিদ্যাভবনে শুরু হল দুইদিনব্যাপী “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬” কর্মশালা। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, কর্মীদের আদর্শগত ও সাংগঠনিক প্রশিক্ষণ প্রদান এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব তাপদ ভট্টাচার্য, তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার একাধিক দলীয় নেতৃত্ব, মন্ডল ও বুথস্তরের পদাধিকারী সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, এই প্রশিক্ষণ শিবিরে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দলের আদর্শ ও নীতি সম্পর্কে কর্মীদের আরও সুসংহত ধারণা প্রদান এবং সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি বুথস্তরে সংগঠনকে আরও মজবুত করতে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করা হবে কর্মীদের।

তিনি আরও  বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শন ও আদর্শকে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন মন্ডলে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

এছাড়াও এই দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বিধায়ক সুশান্ত দেব। তাঁদের বক্তব্য ও দিকনির্দেশনা কর্মীদের আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে দলীয় কর্মীরা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top