News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে পেট্রোল-ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই: ইন্ডিয়ান অয়েল
Image

দেশে পেট্রোল-ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই: ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস) : দেশে পেট্রোল ও ডিজেলের কোনও সামগ্রিক ঘাটতি নেই বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। শনিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি পাম্পে যে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা গিয়েছে তা সম্পূর্ণভাবে স্থানীয় এবং সাময়িক।

আইওসি-র বক্তব্য, কিছু এলাকায় চাহিদা ও সরবরাহের সাময়িক ভারসাম্যহীনতা এবং বিক্রির ধরণে পরিবর্তনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংস্থার তরফে বলা হয়েছে, “গ্রাহক এবং সাধারণ মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে দেশে পেট্রোল ও ডিজেলের কোনও সামগ্রিক সংকট নেই। কিছু নির্দিষ্ট খুচরো বিক্রয় কেন্দ্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত সীমিত ও সাময়িক।”

আইওসি জানিয়েছে, ফসল কাটার মরসুমে ডিজেলের চাহিদা বৃদ্ধি, বেসরকারি পাম্পে তুলনামূলক বেশি দামের কারণে গ্রাহকদের সরকারি পাম্পমুখী হওয়া এবং সরকারি সংস্থাগুলির বাড়তি কেনাকাটার ফলে কয়েকটি পাম্পে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

দেশজুড়ে আইওসি-র ৪২ হাজারেরও বেশি পেট্রোল পাম্পের মধ্যে খুব অল্প সংখ্যক কেন্দ্রে সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে দাবি করা হয়েছে। অধিকাংশ পাম্পেই পর্যাপ্ত মজুত এবং স্বাভাবিক সরবরাহ বজায় রয়েছে।

এদিকে শনিবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয়বার জ্বালানির দাম বৃদ্ধি।

নতুন সংশোধিত দরে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরেই এই মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মাদক পাচার রোধে সহযোগিতা জোরদারে ‘গুয়াহাটি ঘোষণা’ গ্রহণ ব্রিকসের, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অবৈধ মাদক পাচার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করতে মঙ্গলবার ‘গুয়াহাটি…

ByBySandeep Biswas Jul 7, 2026

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top