News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী
Image

পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

আগরতলা, ২২ মে : পশুপালনের সঙ্গে যারা যুক্ত তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার আন্তরিক। এজন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আজ বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি পশু চিকিৎসালয়ের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। তিনি বলেন, এই চিকিৎসালয় উদ্বোধনের ফলে এলাকার মানুষ উপকৃত হবেন। মাত্র ৫ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে মধুপুর এবং সংলগ্ন এলাকার মানুষ তাদের গৃহপালিত প্রাণীর টিকাকরণ এবং চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে পারবেন। তিনি বলেন, শুধু পশু চিকিৎসা কেন্দ্রেই প্রাণীপালকগণ তাদের গৃহপালিত প্রাণীর চিকিৎসার সুযোগ পাচ্ছেন না দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন ক্ষেত্রে ১৯৬২-তে ফোন করলে পশু চিকিৎসক সহ অ্যাম্বুলেন্স বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তিনি বলেন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তর ২০২৫-২৬ অর্থবছরে ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করবে। এগুলি চালু হলে পশু চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, পশু পালনের সঙ্গে যারা যুক্ত তারা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন সেজন্য মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মাননিধি যোজনা চালু করা হয়েছে। এই যোজনার আওতায় প্রতিবছর ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবছর এই প্রকল্পে সিপাহীজলা জেলার ৭০০ জন সুবিধাভোগী উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানগণ। উল্লেখ্য, এই পশু চিকিৎসালয়টি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকা।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top