News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচনের ফল পর্যালোচনায় বিজেপির বিশেষ সাংগঠনিক সভা, রাইমাভ্যালিতে কর্মীদের ভিড়
Image

এডিসি নির্বাচনের ফল পর্যালোচনায় বিজেপির বিশেষ সাংগঠনিক সভা, রাইমাভ্যালিতে কর্মীদের ভিড়

আগরতলা, ২২ মে : সদ্য সমাপ্ত এডিসি সাধারণ নির্বাচনে রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রের দুইটি এডিসি আসনে দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ পর্যালোচনা এবং আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে শুক্রবার গন্ডাছড়ার রাইমা-সাইমা টাউন হলে ভারতীয় জনতা পার্টি-র এক বিশেষ সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় রাইমাভ্যালি বিধানসভা এলাকার বিভিন্ন বুথ থেকে প্রায় সহস্রাধিক কর্মী ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। টাউন হল কানায় কানায় পূর্ণ হয়ে যায় কর্মীদের উপস্থিতিতে।

এই গুরুত্বপূর্ণ কর্মীসভায় উপস্থিত ছিলেন রাইমাভ্যালি মন্ডলের সভাপতি ধন্যমানিক ত্রিপুরা, মদনকুমার চাকমা, বিকাশ চাকমা, প্রাক্তন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, প্রাক্তন মন্ডল সভাপতি সমীররঞ্জন ত্রিপুরা, রাজ্য মহিলা নেত্রী সতী চাকমা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ একাধিক নেতা।

সভায় স্বাগত ভাষণ দেন ধন্যমানিক ত্রিপুরা। আলোচনায় উঠে আসে সদ্য সমাপ্ত এডিসি সাধারণ নির্বাচনে ৮-গঙ্গানগর-গন্ডাছড়া এবং ২৪-রাইমাভ্যালি আসনে দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ। বক্তারা নির্বাচনে সংগঠনের বিভিন্ন ঘাটতি ও দুর্বলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাশাপাশি আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে গ্রাম ও পাড়া স্তরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর জোর দেওয়া হয়। কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয় সভা থেকে।

সভা শেষে কর্মীদের একাংশের অভিমত, শুক্রবারের এই সাংগঠনিক বৈঠক রাইমাভ্যালি এলাকায় রাজনৈতিক মহল ও গ্রাম স্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সভার প্রধান বক্তা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সংবাদমাধ্যমের কাছে সভার উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top