News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন
Image

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন

আগরতলা, ২২ মে ; প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের ক্ষতিপূরণ ও সরকারি সহায়তার দাবিতে সিপাহীজলা জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করলেন রাবার চাষীরা। শুক্রবার পুরা রাবার্স শ্রমিক ইউনিয়ন-এর সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্তের নিকট এই ডেপুটেশন জমা দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ এপ্রিলের প্রাকৃতিক দুর্যোগে সিপাহীজলা জেলার প্রায় ৬০০ জন রাবার চাষী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। ঝড়-বৃষ্টি ও দুর্যোগের ফলে বহু রাবার বাগানের ক্ষতি হয়েছে, যার ফলে চাষীদের আর্থিক সংকট আরও গভীর হয়েছে।

ডেপুটেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের দ্রুত সরকারি আর্থিক সহায়তা প্রদান এবং রাবার চাষীদের জন্য পৃথক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তহবিল গঠনের দাবি জানানো হয়।

এ বিষয়ে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ দাস জানান, ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের পাশে দাঁড়াতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থায়ী তহবিল গঠনের দাবিও জানান তিনি।

Releated Posts

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে কংগ্রেসের গণধর্না, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৬ জুলাই: বিদ্যুতের বেসরকারিকরণ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর দুর্নীতির তদন্ত, অস্বাভাবিক হারে…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের

আগরতলা, ৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে সিআইটিইউ নেতা দেবাশীষ দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

ধর্মনগরে সার্ভার বিপর্যয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, চরম ভোগান্তিতে গ্রাহকরা

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন-১ ও ডিভিশন-২ অফিসে প্রায় এক সপ্তাহ ধরে সার্ভার পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top