News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা বনমন্ত্রীর
Image

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা বনমন্ত্রীর

আগরতলা, ২২ মে : বৈশ্বিক লক্ষ্যের জন্য স্থানীয়ভাবে কাজ করা” এই মূলভাবকে সামনে রেখে বৃহস্পতিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-২০২৬ পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিমেষ দেববর্মা, বনদপ্তরের সচিব রবীন্দ্র কুমার সামল, আইএফএস সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে জীববৈচিত্র্যের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতি সংরক্ষণে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, পৃথিবীতে বিদ্যমান লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, প্রাণী ও অণুজীব মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য, ওষুধ, জলবায়ুর ভারসাম্য এবং বাস্তুতন্ত্র রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম।

তবে জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস, দূষণ এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডের ফলে প্রতিনিয়ত বহু প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়। এই সংকট মোকাবিলায় পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, প্রতি বছর ২২ মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। প্রথমে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ ডিসেম্বর দিনটিকে এই দিবস হিসেবে ঘোষণা করলেও, পরে ‘কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি’-র চুক্তি গ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতে ২২ মে তারিখটি নির্ধারণ করা হয়।

এদিন দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পরিবেশ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Releated Posts

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে কংগ্রেসের গণধর্না, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৬ জুলাই: বিদ্যুতের বেসরকারিকরণ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর দুর্নীতির তদন্ত, অস্বাভাবিক হারে…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026

কমলপুরে সিআইটিইউ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবি রাজ্য নেতৃত্বের

আগরতলা, ৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে সিআইটিইউ নেতা দেবাশীষ দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top